১৬৪ (mukhakhani kara malin)

মুখখানি কর মলিন বিধুর যাবার বেলা--

জানি আমি জানি, সে তব মধুর ছলের খেলা ॥

     গোপন চিহ্ন এঁকে যাবে তব রথে--

     জানি তুমি তারে ভুলিবে না কোনোমতে

     যার সাথে তব হল এক দিন মিলনমেলা ॥

জানি আমি যবে আঁখিজল ভরে রসের স্নানে

মিলনের বীজ অঙ্কুর ধরে নবীন প্রাণে।

     খনে খনে এই চিরবিরহের ভান,

     খনে খনে এই ভয়রোমাঞ্চদান--

তোমার প্রণয়ে সত্য সোহাগে মিথ্যা হেলা ॥

রাগ: বেহাগ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২ চৈত্র, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৬ মার্চ, ১৯২৭

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

সুনীল সাগরের শ্যামল
Songs
সুনীল সাগরের শ্যামল কিনারে
দেখেছি পথে যেতে তুলনাহীনারে॥
     এ কথা কভু আর পারে না ঘুচিতে,
     আছে সে নিখিলের মাধুরীরুচিতে।
              এ কথা শিখানু যে আমার বীণারে,
              গানেতে চিনালেম সে চির-চিনারে॥
          সে কথা সুরে সুরে ছড়াব পিছনে
          স্বপনফসলের বিছনে বিছনে।
              মধুপগুঞ্জে সে লহরী তুলিবে,
              কুকুমকুঞ্জে সে পবনে দুলিবে,
                   ঝরিবে শ্রাবণের বাদলসিচনে।
              শরতে ক্ষীণ মেঘে ভাসিবে আকাশে
              স্মরণবেদনার বরনে আঁকা সে।
                   চকিতে ক্ষণে ক্ষণে পাব যে তাহারে
                   ইমনে কেদারায় বেহাগে বাহারে॥
আরো দেখুন
তুই রে বসন্ত সমীরণ
Songs
                   তুই রে বসন্তসমীরণ ।
                   তোর নহে সুখের জীবন ।।
            কিবা দিবা কিবা রাতি       পরিমলমদে মাতি
                   কাননে করিস বিচরণ ।।
            নদীরে জাগায়ে দিস      লতারে রাগায়ে দিস
                   চুপিচুপি করিয়া চুম্বন
                   তোর নহে সুখের জীবন ।।

                   শোন্‌ বলি বসন্তের বায়,
                   হৃদয়ের লতাকুঞ্জে আয় ।
           নিভৃত নিকুঞ্জ ছায়         হেলিয়া ফুলের গায়
                   শুনিয়া পাখির মৃদু গান
           লতার-হৃদয়ে-হারা          সুখে-অচেতন-পারা
                   ঘুমায়ে কাটায়ে দিবি প্রাণ ।
                   তাই বলি বসন্তের বায়,
                   হৃদয়ের লতাকুঞ্জে আয় ।।
আরো দেখুন
মহাবিশ্বে মহাকাশে
Songs
মহাবিশ্বে মহাকাশে মহাকাল-মাঝে
আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে, ভ্রমি বিস্ময়ে ॥
তুমি আছ, বিশ্বনাথ, অসীম রহস্যমাঝে
নীরবে একাকী আপন মহিমানিলয়ে ॥
অনন্ত এ দেশকালে, অগণ্য এ দীপ্ত লোকে,
তুমি আছ মোরে চাহি-- আমি চাহি তোমা-পানে।
স্তব্ধ সর্ব কোলাহল, শান্তিমগ্ন চরাচর--
এক তুমি, তোমা-মাঝে আমি একা নির্ভয়ে ॥
আরো দেখুন