৩৩৭ (mahabishwe mahakashe mahakal)

মহাবিশ্বে মহাকাশে মহাকাল-মাঝে

আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে, ভ্রমি বিস্ময়ে ॥

তুমি আছ, বিশ্বনাথ, অসীম রহস্যমাঝে

নীরবে একাকী আপন মহিমানিলয়ে ॥

অনন্ত এ দেশকালে, অগণ্য এ দীপ্ত লোকে,

তুমি আছ মোরে চাহি-- আমি চাহি তোমা-পানে।

স্তব্ধ সর্ব কোলাহল, শান্তিমগ্ন চরাচর--

এক তুমি, তোমা-মাঝে আমি একা নির্ভয়ে ॥

রাগ: ইমনকল্যাণ

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1303

রচনাকাল (খৃষ্টাব্দ): 1896

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

এ নতুন জন্ম, নতুন জন্ম
Songs
    এ নতুন জন্ম, নতুন জন্ম,
                            নতুন জন্ম আমার।
              সেদিন বাজল দুপুরের ঘণ্টা,
                             ঝাঁ ঝাঁ করে রোদ্‌দুর,
                   স্নান করাতেছিলেম কুয়োতলায়
                               মা-মরা বাছুরটিকে।
                         সামনে এসে দাঁড়ালেন
                                   বৌদ্ধ ভিক্ষু আমার--
                              বললেন, জল দাও।
                        শিউরে উঠল দেহ আমার,
                                    চমকে উঠল প্রাণ।
                            বল্‌ দেখি মা,
                        সারা নগরে কি কোথাও নেই জল!
                 কেন এলেন আমার কুয়োর ধারে,
                        আমাকে দিলেন সহসা
                                মানুষের তৃষ্ণা-মেটানো সম্মান।
আরো দেখুন
গহন কুসুমকুঞ্জ-মাঝে
Songs
গহন কুসুমকুঞ্জ-মাঝে
মৃদুল মধুর বংশি বাজে,
বিসরি ত্রাস-লোকলাজে
সজনি, আও আও লো।
পিনহ চারু নীল বাস,
হৃদয়ে প্রণয়কুসুমরাশ,
হরিণনেত্রে বিমল হাস,
কুঞ্জবনমে আও লো॥
ঢালে কুসুম সুরভভার,
ঢালে বিহগ সুরবসার,
ঢালে ইন্দু অমৃতধার
বিমল রজতভাতি রে।
মন্দ মন্দ ভৃঙ্গ গুঞ্জে,
অযুত কুসুম কুঞ্জে কুঞ্জে,
ফুটল সজনি, পুঞ্জে পুঞ্জে
বকুল যূথি জাতি রে॥
দেখ, লো সখি, শ্যামরায়
নয়নে প্রেম উথল যায়-
মধুর বদন অমৃতসদন
চন্দ্রমায় নিন্দিছে।
আও আও সজনিবৃন্দ,
হেরব সখি শ্রীগোবিন্দ
শ্যামকো পদারবিন্দ
ভানুসিংহ বন্দিছে॥
আরো দেখুন
সেই তো আমি চাই
Songs
সেই তো আমি চাই--
সাধনা যে শেষ হবে মোর সে ভাবনা তো নাই ॥
ফলের তরে নয় তো খোঁজা,   কে বইবে সে বিষম বোঝা--
যেই ফলে ফল ধুলায় ফেলে আবার ফুল ফুটাই ॥
এমনি ক'রে মোর জীবনে অসীম ব্যাকুলতা,
নিত্য নূতন সাধনাতে নিত্যনূতন ব্যথা!
পেলেই সে তো ফুরিয়ে ফেলি,   আবার আমি দু হাত মেলি--
নিত্য দেওয়া ফুরায় না যে, নিত্য নেওয়া তাই ॥
আরো দেখুন