৩৩৬ (ore tora jara shunbi na)

                   ওরে,   তোরা যারা শুনবি না

          তোদের তরে আকাশ- 'পরে নিত্য বাজে কোন্‌ বীণা ॥

দূরের শঙ্খ উঠল বেজে,     পথে বাহির হল সে যে,

          দুয়ারে তোর আসবে কবে তার লাগি দিন গুনবি না?।

          রাতগুলো যায় হায় রে বৃথায়, দিনগুলো যায় ভেসে--

          মনে আশা রাখবি না কি মিলন হবে শেষে?

হয়তো দিনের দেরি আছে,  হয়তো সে দিন আস্‌ল কাছে--

          মিলনরাতে ফুটবে যে ফুল তার কি রে বীজ বুনবি না?।

রাগ: অজ্ঞাত

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): ৫ মাঘ, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৯ জানুয়ারি, ১৯২৭

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আমার দিন ফুরালো
Songs
আমার  দিন ফুরালো ব্যাকুল বাদলসাঁঝে
          গহন মেঘের নিবিড় ধারার মাঝে॥
     বনের ছায়ায় জলছলছল সুরে
     হৃদয় আমার কানায় কানায় পূরে।
     খনে খনে ওই গুরুগুরু তালে তালে
          গগনে গগনে গভীর মৃদঙ বাজে॥
কোন্‌        দূরের মানুষ যেন এল আজ কাছে,
          তিমির-আড়ালে নীরবে দাঁড়ায়ে আছে।
     বুকে দোলে তার বিরহব্যথার মালা
     গোপন-মিলন-অমৃতগন্ধ-ঢালা।
     মনে হয় তার চরণের ধ্বনি জানি--
          হার মানি তার অজানা জনের সাজে॥
আরো দেখুন
আর কি আমি ছাড়ব তোরে
Songs
আর কি আমি ছাড়ব তোরে ।
মন দিয়ে মন নাই বা পেলেম,
জোর ক’রে রাখিব ধ’রে ।
শূন্য করে হৃদয়পুরী মন যদি করিলে চুরি
তুমিই তবে থাকো সেথায় শূন্য হৃদয় পূর্ণ ক’রে ।।
আরো দেখুন
লহো লহো তুলে
Songs
          লহো লহো তুলে লহো নীরব বীণাখানি।
তোমার নন্দননিকুঞ্জ হতে সুর দেহো তায় আনি
                   ওহে    সুন্দর হে সুন্দর ॥
আমি    আঁধার বিছায়ে আছি রাতের আকাশে
                        তোমারি আশ্বাসে।
          তারায় তারায় জাগাও তোমার আলোক-ভরা বাণী
                   ওহে    সুন্দর হে সুন্দর ॥
          পাষাণ আমার কঠিন দুখে তোমায় কেঁদে বলে,
          "পরশ দিয়ে সরস করো, ভাসাও অশ্রুজলে,
                   ওহে    সুন্দর হে সুন্দর।'
          শুষ্ক যে এই নগ্ন মরু নিত্য মরে লাজে
                        আমার চিত্তমাঝে,
          শ্যামল রসের আঁচল তাহার বক্ষে দেহো টানি
                   ওহে    সুন্দর হে সুন্দর ॥
আরো দেখুন