২১ (chharbo na bhai)

ছাড়ব না ভাই,  ছাড়ব না ভাই ,

         এমন শিকার ছাড়ব না।

হাতের কাছে অম্‌নি এল,অম্‌নি যাবে!

        অম্‌নি যেতে দেবে কে রে।

রাজাটা খেপেছে রে,তার কথা আর মানব না।

        আজ রাতে ধুম হবে ভারি,

          নিয়ে আয় কারণ বারি,

জ্বেলে দে মশালগুলো,মনের মতন পুজো দেব--

নেচে নেচে ঘুরে ঘুরে-- রাজাটা খেপেছে রে,

         তার কথা আার মানব না।

রাগ: কাফি

তাল: খেমটা

রচনাকাল (বঙ্গাব্দ): 1292

রচনাকাল (খৃষ্টাব্দ): 1886

স্বরলিপিকার: প্রতিভা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

শক্তিরূপে হেরো
Songs
          শক্তিরূপে হেরো, তাঁর,
          আনন্দিত, অতন্দ্রিত,
              ভূর্লোকে ভূবর্লোকে--
          বিশ্বকাজে, চিত্তমাঝে
              দিনে রাতে।
          জাগো রে জাগো জাগো
              উৎসাহে উল্লাসে--
          পরান বাঁধো রে মরণহরণ
              পরমশক্তি-সাথে ॥
          শ্রান্তি আলস বিষাদ
          বিলাস দ্বিধা বিবাদ
              দূর করো রে।
চলো রে-- চলো রে কল্যাণে,
চলো রে অভয়ে, চলো রে আলোকে,
                   চলো বলে।
দুখ শোক পরিহরি মিলো রে নিখিলে
                   নিখিলনাথে ॥
আরো দেখুন
আঁধার রাতে একলা
Songs
              আঁধার রাতে একলা পাগল যায় কেঁদে।
     বলে শুধু, বুঝিয়ে দে, বুঝিয়ে দে, বুঝিয়ে দে ॥
              আমি যে তোর আলোর ছেলে,
আমার       সামনে দিলি আঁধার মেলে,
                        মুখ লুকালি-- মরি আমি সেই খেদে ॥
          অন্ধকারে অস্তরবির লিপি লেখা,
                        আমারে তার অর্থ শেখা।
          তোর        প্রাণের বাঁশির তান সে নানা
                             সেই আমারই ছিল জানা,
                   আজ    মরণ-বীণার অজানা সুর নেব সেধে ॥
আরো দেখুন
আহা মরি মরি
Songs
                  আহা মরি মরি,
মহেন্দ্রনিন্দিতকান্তি উন্নতদর্শন
      কারে বন্দী করে আনে
      চোরের মতন কঠিন শৃঙ্খলে।
শীঘ্র যা লো সহচরী, যা লো, যা লো--
বল্‌ গে নগরপালে মোর নাম করি,
      শ্যামা ডাকিতেছে তারে।
      বন্দী সাথে লয়ে একবার
আসে যেন আমার আলয়ে দয়া করি॥
আরো দেখুন