৪ (aha mori mori)

                  আহা মরি মরি,

মহেন্দ্রনিন্দিতকান্তি উন্নতদর্শন

      কারে বন্দী করে আনে

      চোরের মতন কঠিন শৃঙ্খলে।

শীঘ্র যা লো সহচরী, যা লো, যা লো--

বল্‌ গে নগরপালে মোর নাম করি,

      শ্যামা ডাকিতেছে তারে।

      বন্দী সাথে লয়ে একবার

আসে যেন আমার আলয়ে দয়া করি॥

রাগ: ইমন

তাল: ষষ্ঠী

রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩৪৩

রচনাকাল (খৃষ্টাব্দ): 1936

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ, সুশীলকুমার ভঞ্জচৌধুরী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

নীল দিগন্তে ওই
Songs
          নীল   দিগন্তে ওই ফুলের আগুন লাগল,
                   বসন্তে সৌরভের শিখা জাগল॥
আকাশের   লাগে ধাঁদা  রবির আলো ওই কি বাঁধা ॥
          বুঝি    ধরার কাছে আপনাকে সে মাগল,
                   সর্ষেক্ষেতে ফুল হয়ে তাই জাগল॥
          নীল          দিগন্তে মোর বেদনখানি লাগল,
                   অনেক কালের মনের কথা জাগল।
এল আমার হারিয়ে-যাওয়া   কোন্‌ ফাগুনের পাগল হাওয়া।
          বুঝি    এই ফাগুনে আপনাকে সে মাগল,
                   সর্ষেক্ষেতে ঢেউ হয়ে তাই জাগল॥
আরো দেখুন
যে আমাকে দিয়েছে ডাক
Songs
              যে আমারে দিয়েছে ডাক,
                                বচনহারা আমাকে দিয়েছে বাক্‌।
                        যে আমারি জেনেছে নাম,
                               ওগো তারি নামখানি মোর হৃদয়ে থাক্‌।
                            আমি তারি বিচ্ছেদদহনে
                              তপ করি চিত্তের গহনে।
                        দুঃখের পাবকে হয়ে যায় শুদ্ধ
                              অন্তরে মলিন যাহা আছে রুদ্ধ,
                        অপমান-নাগিনীর খুলে যায় পাক॥
আরো দেখুন
ডাকিছ শুনি জাগিনু
Songs
ডাকিছ শুনি জাগিনু প্রভু, আসিনু তার পাশে।
আঁখি ফুটিল, চাহি উঠিল চরণদরশ-আশে ॥
খুলিল দ্বার, তিমিরভার দূর হইল ত্রাসে।
হেরিল পথ বিশ্বজগত, ধাইল নিজ বাসে ॥
বিমলকিরণ প্রেম-আঁখি সুন্দর পরকাশে--
নিখিল তায় অভয় পায়, সকল জগত হাসে ॥
কানন সব ফুল্ল আজি, সৌরভ তব ভাসে--
মুগ্ধ হৃদয় মত্ত মধুপ প্রেমকুসুমবাসে ॥
উজ্জ্বল যত ভকতহৃদয়, মোহতিমির নাশে।
দাও, নাথ, প্রেম-অমৃত বঞ্চিত তব দাসে ॥
আরো দেখুন