১৭০ (dakichhu shuni jaginu prabhu)

ডাকিছ শুনি জাগিনু প্রভু, আসিনু তার পাশে।

আঁখি ফুটিল, চাহি উঠিল চরণদরশ-আশে ॥

খুলিল দ্বার, তিমিরভার দূর হইল ত্রাসে।

হেরিল পথ বিশ্বজগত, ধাইল নিজ বাসে ॥

বিমলকিরণ প্রেম-আঁখি সুন্দর পরকাশে--

নিখিল তায় অভয় পায়, সকল জগত হাসে ॥

কানন সব ফুল্ল আজি, সৌরভ তব ভাসে--

মুগ্ধ হৃদয় মত্ত মধুপ প্রেমকুসুমবাসে ॥

উজ্জ্বল যত ভকতহৃদয়, মোহতিমির নাশে।

দাও, নাথ, প্রেম-অমৃত বঞ্চিত তব দাসে ॥

রাগ: মিশ্র ভৈরব

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1292

রচনাকাল (খৃষ্টাব্দ): 1885

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আমি রূপে তোমায়
Songs
আমি    রূপে তোমায় ভোলাব না, ভালোবাসায় ভোলাব।
আমি    হাত দিয়ে দ্বার খুলব না গো, গান দিয়ে দ্বার খোলাব॥
         ভরাব না ভূষণভারে,     সাজাব না ফুলের হারে--
         প্রেমকে আমার মালা করে গলায় তোমার দোলাব॥
         জানবে না কেউ কোন্‌ তুফানে     তরঙ্গদল নাচবে প্রাণে,
         চাঁদের মতো অলখ টানে জোয়ারে ঢেউ তোলাব॥
আরো দেখুন
কবে তুমি আসবে
Songs
কবে তুমি আসবে ব'লে রইব না বসে,   আমি চলব বাহিরে।
শুকনো ফুলের পাতাগুলি পড়তেছে খসে,   আর    সময় নাহি রে॥
                   বাতাস দিল দোল্‌, দিল দোল্‌;
          ও তুই   ঘাটের বাঁধন খোল্‌, ও তুই খোল্‌।
     মাঝ-নদীতে ভাসিয়ে দিয়ে তরী বাহি রে॥
আজ   শুক্লা একাদশী,   হেরো   নিদ্রাহারা শশী
ওই   স্বপ্নপারাবারের খেয়া একলা চালায় বসি।
          তোর   পথ জানা নাই, নাইবা জানা নাই--
          ও তোর   নাই মানা নাই, মনের মানা নাই--
     সবার সাথে চলবি রাতে সামনে চাহি রে॥
আরো দেখুন
যাক ছিঁড়ে, যাক ছিঁড়ে
Songs
যাক ছিঁড়ে, যাক ছিঁড়ে যাক   মিথ্যার জাল।
          দুঃখের প্রসাদে এল আজি   মুক্তির কাল॥
              এই ভালো ওগো এই ভালো   বিচ্ছেদবহ্নিশিখার আলো,
                   নিষ্ঠুর সত্য করুক বরদান--
                        ঘুচে যাক ছলনার অন্তরাল॥
যাও প্রিয়,   যাও তুমি   যাও জয়রথে--
          বাধা দিব না পথে,
              বিদায় নেবার আগে   মন তব স্বপ্ন হতে যেন জাগে--
                   নির্মল হোক হোক সব জঞ্জাল॥
আরো দেখুন