১৬৯ (base achhi he kabe shuniba)

বসে আছি হে   কবে   শুনিব তোমার বাণী।

কবে   বাহির হইব জগতে   মম   জীবন ধন্য মানি ॥

কবে   প্রাণ জাগিবে, তব   প্রেম গাহিবে,

দ্বারে দ্বারে ফিরি সবার   হৃদয় চাহিবে,

নরনারীমন করিয়া হরণ   চরণে দিবে আনি ॥

কেহ   শুনে না গান,   জাগে না প্রাণ,

          বিফলে গীত-অবসান--

তোমার বচন করিব রচন   সাধ্য নাহি নাহি।

তুমি না কহিলে কেমনে কব   প্রবল অজেয় বাণী তব,

তুমি যা বলিবে তাই বলিব-- আমি কিছুই না জানি।

তব নামে আমি সবারে ডাকিব, হৃদয়ে লইব টানি ॥

রাগ: আলাহিয়া বিলাবল

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1293

রচনাকাল (খৃষ্টাব্দ): 1887

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

শুভ মিলনলগনে বাজুক
Songs
শুভ মিলনলগনে বাজুক বাঁশি
     মেঘযুক্ত গগনে জাগুক হাসি॥
          কত দুঃখে কত দূরে দূরে   আঁধারসাগর ঘুরে ঘুরে
              সোনার তরী তীরে এল ভাসি।
                   পূর্ণিমা-আকাশে জাগুক হাসি॥
ওগো পুরবালা,
     আনো সাজিয়ে বরণডালা,
          যুগলমিলনমহোৎসবে   শুভ শঙ্খরবে
              বসন্তের আনন্দ দাও উচ্ছ্বাসি।
                   পূর্ণিমা-আকাশে জাগুক হাসি॥
আরো দেখুন
বিশ্বজোড়া ফাঁদ পেতেছ
Songs
বিশ্বজোড়া ফাঁদ পেতেছ,
           কেমনে দিই ফাঁকি--
আধেক ধরা পড়েছি গো,
           আধেক আছে বাকি।
কেন জানি আপনা ভুলে
বারেক হৃদয় যায় যে খুলে,
           বারেক তারে ঢাকি--
আধেক ধরা পড়েছি যে,
           আধেক আছে বাকি।
বাহির আমার শুক্তি যেন
           কঠিন আবরণ--
অন্তরে মোর তোমার লাগি
           একটি কান্না-ধন।
হৃদয় বলে তোমার দিকে
রইবে চেয়ে অনিমিখে,
           চায় না কেন আঁখি--
আধেক ধরা পড়েছি যে,
           আধেক আছে বাকি।
আরো দেখুন
হৃদয়-আবরণ খুলে গেল
Songs
       হৃদয়-আবরণ খুলে গেল  তোমার পদপরশে হরষে ওহে দয়াময়।
                           অন্তরে বাহিরে হেরিনু তোমারে
       লোকে লোকে, দিকে দিকে, আঁধারে আলোকে, সুখে দুখে–
                   হেরিনু হে ঘরে পরে, জগতময়, চিত্তময়।।
আরো দেখুন