৪৬ (e janmer lagi)

         এ জন্মের লাগি

            তোর পাপমূল্যে কেনা

                  মহাপাপভাগী

      এ জীবন করিলি ধিক্‌কৃত।

কলঙ্কিনী ধিক্‌ নিশ্বাস মোর

            তোর কাছে ঋণী।

           তোমার কাছে দোষ করি নাই।

            দোষ করি নাই।

দোষী আমি বিধাতার পায়ে,

      তিনি করিবেন রোষ--

            সহিব নীরবে।

তুমি যদি না করো দয়া

            সবে না, সবে না,সবে না॥

         তবু ছাড়িবি না মোরে?

            ছাড়িব না, ছাড়িব না, ছাড়িব না,

      তোমা লাগি পাপ নাথ,

            তুমি করো মর্মাঘাত।

                  ছাড়িব না।

রাগ: মিশ্র কেদারা

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩৪৩

রচনাকাল (খৃষ্টাব্দ): 1936

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ, সুশীলকুমার ভঞ্জচৌধুরী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

এই কথাটা ধরে রাখিস
Songs
এই কথাটা ধরে রাখিস-- মুক্তি তোরে পেতেই হবে।
যে পথ গেছে পারের পানে সে পথে তোর যেতেই হবে ॥
          অভয় মনে কণ্ঠ ছাড়ি   গান গেয়ে তুই দিবি পাড়ি,
          খুশি হয়ে ঝড়ের হাওয়ায় ঢেউ যে তোরে খেতেই হবে।
পাকের ঘোরে ঘোরায় যদি, ছুটি তোরে পেতেই হবে।
চলার পথে কাঁটা থাকে, দ'লে তোমায় যেতেই হবে।
          সুখের আশা আঁকড়ে লয়ে   মরিস নে তুই ভয়ে ভয়ে,
          জীবনকে তোর ভ'রে নিতে মরণ-আঘাত খেতেই হবে ॥
আরো দেখুন
ওকি সখা, মুছ
Songs
        ওকি সখা, মুছ আঁখি।   আমার তরেও কাঁদিবে কি!
কে আমি বা!   আমি অভাগিনী--        আমি মরে তাহে দুখ কিবা॥
        পড়ে ছিনু চরণতলে-- দলে গেছ, দেখ নি চেয়ে।
        গেছ গেছ, ভালো ভালো-- তাহে দুখ কিবা॥
আরো দেখুন
এই শ্রাবণের বুকের
Songs
এই শ্রাবণের বুকের ভিতর আগুন আছে।
সেই আগুনের   কালোরূপ যে   আমার চোখের 'পরে নাচে॥
ও তার   শিখার জটা ছড়িয়ে পড়ে   দিক হতে ওই দিগন্তরে,
তার   কালো আভার কাঁপন দেখো তালবনের ওই গাছে গাছে॥
বাদল-হাওয়া পাগল হল সেই আগুনের হুহুঙ্কারে।
দুন্দুভি তার বাজিয়ে বেড়ায় মাঠ হতে কোন্‌ মাঠের পারে।
ওরে,   সেই আগুনের পুলক ফুটে   কদম্ববন রঙিয়ে উঠে,
সেই আগুনের বেগ লাগে আজ আমার গানের পাখার পাছে॥
আরো দেখুন