৩ (o jano na ki)

                      জান না কি

    পিছনে তোমার রয়েছে রাজার চর।

         জানি জানি, তাই তো আমি

                 চলেছি দেশান্তর।

এ মানিক পেলেম আমি অনেক দেবতা পূজে,

              বাধার সঙ্গে যুঝে--

এ মানিক দেব যারে অমনি তারে পাব খুঁজে,

              চলেছি দেশ-দেশান্তর॥

রাগ: বিভাস-কীর্তন

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩৪৩

রচনাকাল (খৃষ্টাব্দ): 1936

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: সুশীলকুমার ভঞ্জচৌধুরী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আজি আঁখি জুড়ালো
Songs
আজি আঁখি জুড়াল হেরিয়ে,
মনোমোহন মিলনমাধুরী যুগল মুরতি।
ফুলগন্ধে আকুল করে, বাজে বাঁশরি উদাস স্বরে,
নিকুঞ্জ প্লাবিত চন্দ্রকরে;
তারি মাঝে মনোমোহন মিলনমাধুরী যুগল মুরতি।
আনো আনো ফুলমালা, দাও দোঁহে বাঁধিয়ে।
হৃদয়ে পশিবে ফুলপাশ, অক্ষয় হবে প্রেমবন্ধন।
চিরদিন হেরিব হে
মনোমোহন মিলনমাধুরী যুগল মুরতি।
আরো দেখুন
হরষে জাগি আজি
Songs
হরষে জাগো আজি, জাগো রে তাঁহার সাথে,
          প্রীতিযোগে তাঁর সাথে একাকী ॥
গগনে গগনে হেরো দিব্য নয়নে
          কোন্‌ মহাপুরুষ জাগে মহাযোগাসনে--
                   নিখিল কালে জড়ে জীবে জগতে
                             দেহে প্রাণে হৃদয়ে ॥
আরো দেখুন
বিপাশার তীরে ভ্রমিবারে যাই
Songs
        বিপাশার তীরে ভ্রমিবারে যাই,   প্রতিদিন প্রাতে দেখিবারে পাই
        লতা-পাতা-ঘেরা জানালা-মাঝারে   একটি মধুর মুখ ।।
        চারি দিকে তার ফুটে আছে ফুল— কেহ বা হেলিয়া পরশিছে চুল,
        দুয়েকটি শাখা কপাল ছুঁইয়া,   দুয়েকটি আছে কপোলে নুইয়া,
        কেহ বা এলায়ে চেতনা হারায়ে   চুমিয়া আছে চিবুক ।
        বসন্তপ্রভাতে লতার মাঝারে   মুখানি মধুর অতি—
        অধর-দুটির শাসন টুটিয়া   রাশি রাশি হাসি পড়িছে ফুটিয়া,
        দুটি আঁখি-’পরে মেলিছে মিশিছে   তরল চপল জ্যোতি ।।
আরো দেখুন