২ (na na na bandhu)

                      না না না বন্ধু,

আমি    অনেক করেছি বেচাকেনা,

               অনেক হয়েছে লেনাদেনা--

                    না না না,

          এ তো হাটে বিকোবার নয় হার--

                    না না না,

               কণ্ঠে দিব আমি তারি

          যারে বিনা মূল্যে দিতে পারি--

              ওগো আছে সে কোথায়,

                  আজো তারে হয় নাই চেনা।

                    না না না, বন্ধু।

রাগ: কালাংড়া

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1345

রচনাকাল (খৃষ্টাব্দ): 1939

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: সুশীলকুমার ভঞ্জচৌধুরী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

বেলা যায় বহিয়া
Songs
         বেলা    যায় বহিয়া,
                        দাও কহিয়া
                             কোন্‌ বনে যাব শিকারে।
                   কাজল মেঘে সজল বায়ে
                        হরিণ ছুটে বেণুবনচ্ছায়ে।
আরো দেখুন
আজি শ্রাবণঘনগহন মোহে
Songs
আজি   শ্রাবণঘনগহন মোহে    গোপন তব চরণ ফেলে
নিশার মতো, নীরব ওহে,    সবার দিঠি এড়ায়ে এলে।
প্রভাত আজি মুদেছে আঁখি,    বাতাস বৃথা যেতেছে ডাকি,
নিলাজ নীল আকাশ ঢাকি    নিবিড় মেঘ কে দিল মেলে॥
কূজনহীন কাননভূমি,    দুয়ার দেওয়া সকল ঘরে--
একেলা কোন্‌ পথিক তুমি     পথিকহীন পথের 'পরে।
হে একা সখা, হে প্রিয়তম,     রয়েছে খোলা এ ঘর মম,
সমুখ দিয়ে স্বপনসম    যেয়ো না মোরে হেলায় ঠেলে॥
আরো দেখুন
গভীর রাতে ভক্তিভরে
Songs
           গভীর রাতে ভক্তিভরে কে জাগে আজ, কে জাগে।
           সপ্ত ভুবন আলো করে লক্ষ্মী আসেন, কে জাগে।
           ষোলো কলায় পূর্ণ শশী,  নিশার আঁধার গেছে খসি–
           একলা ঘরের দুয়ার-’পরে কে জাগে আজ, কে জাগে।
           ভরেছ কি ফুলের সাজি।  পেতেছ কি আসন আজি। 
           সাজিয়ে অর্ঘ্য পূজার তরে কে জাগে আজ, কে জাগে।
           আজ যদি রোস্‌ ঘুমে মগন  চলে যাবে শুভলগন,
           লক্ষ্মী এসে যাবেন স’রে– কে জাগে আজ কে জাগে।।
আরো দেখুন