১ (tumi indramanir har)

              তুমি ইন্দ্রমণির হার

         এনেছ সুবর্ণ দ্বীপ থেকে--

রাজমহিষীর কানে যে তার খবর

         দিয়েছে কে।

দাও আমায়, রাজবাড়িতে দেব বেচে

         ইন্দ্রমণির হার--

চিরদিনের মতো তুমি যাবে বেঁচে।

রাগ: কীর্তন

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩৪৩

রচনাকাল (খৃষ্টাব্দ): 1936

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: সুশীলকুমার ভঞ্জচৌধুরী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

তুই ফেলে এসেছিস
Songs
তুই     ফেলে এসেছিস কারে,  মন, মন রে আমার।
তাই    জনম গেল, শান্তি পেলি না রে  মন, মন রে আমার॥
        যে পথ দিয়ে চলে এলি    সে পথ এখন ভুলে গেলি--
        কেমন করে ফিরবি তাহার দ্বারে    মন, মন রে আমার॥
            নদীর জলে থাকি রে কান পেতে,
            কাঁপে যে প্রাণ পাতার মর্মরেতে।
    মনে হয় যে পাব খুঁজি    ফুলের ভাষা যদি বুঝি,
যে পথ গেছে সন্ধ্যাতারার পারে    মন, মন রে আমার॥
আরো দেখুন
কেন চোখের জলে ভিজিয়ে
Songs
কেন    চোখের জলে ভিজিয়ে দিলেম না  শুকনো ধুলো যত!
         কে জানিত আসবে তুমি গো   অনাহূতের মতো ॥
তুমি   পার হয়ে এসেছ মরু,   নাই যে সেথায় ছায়াতরু--
         পথের দুঃখ দিলেম তোমায় গো   এমন ভাগ্যহত ॥
তখন  আলসেতে বসে ছিলেম আমি   আপন ঘরের ছায়ে,
          জানি নাই যে তোমায় কত ব্যথা   বাজবে পায়ে পায়ে।
  তবু   ওই বেদনা আমার বুকে   বেজেছিল গোপন দুখে--
          দাগ দিয়েছে মর্মে আমার গো   গভীর হৃদয়ক্ষত ॥
আরো দেখুন
ও চাঁদ, তোমায়
Songs
        ও চাঁদ, তোমায় দোলা দেবে কে!
            ও চাঁদ, তোমায় দোলা--
                কে দেবে কে দেবে তোমায় দোলা--
    আপন আলোর স্বপন-মাঝে বিভল ভোলা॥
কেবল তোমার চোখের চাওয়ায়    দোলা দিলে হাওয়ায় হাওয়ায়,  
    বনে বনে দোল জাগালো ওই চাহনি তুফানতোলা॥
        আজ মানসের সরোবরে
কোন্‌ মাধুরীর কমলকানন দোলাও তুমি ঢেউয়ের 'পরে।
তোমার হাসির আভাস লেগে    বিশ্ব-দোলন দোলার বেগে
    উঠল জেগে আমার গানের কল্লোলিনী কলরোলা॥
আরো দেখুন