২৮২ (harashe jagi aji jago re)

হরষে জাগো আজি, জাগো রে তাঁহার সাথে,

          প্রীতিযোগে তাঁর সাথে একাকী ॥

গগনে গগনে হেরো দিব্য নয়নে

          কোন্‌ মহাপুরুষ জাগে মহাযোগাসনে--

                   নিখিল কালে জড়ে জীবে জগতে

                             দেহে প্রাণে হৃদয়ে ॥

রাগ: হাম্বীর

তাল: ধামার

রচনাকাল (বঙ্গাব্দ): 1303

রচনাকাল (খৃষ্টাব্দ): 1897

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

মনে হল যেন
Songs
মনে হল যেন পেরিয়ে এলেম অন্তবিহীন পথ   আসিতে তোমার দ্বারে
              মরুতীর হতে সুধাশ্যামলিম পারে॥
          পথ হতে আমি গাঁথিয়া এনেছি সিক্ত যূথীর মালা
              সকরুণ-নিবেদনের-গন্ধ ঢালা--
                        লজ্জা দিয়ো না তারে॥
              সজল মেঘের ছায়া ঘনাইছে বনে বনে,
              পথ-হারানোর বাজিছে বেদনা সমীরণে।
দূরে হতে আমি দেখেছি তোমার ওই বাতায়নতলে   নিভৃতে প্রদীপ জ্বলে--
     আমার এ আঁখি উৎসুক পাখি ঝড়ের অন্ধকারে॥
আরো দেখুন
জানি নাই গো
Songs
     জানি নাই গো সাধন তোমার বলে কারে।
আমি        ধুলায় বসে খেলেছি এই
                        তোমার দ্বারে ॥
অবোধ আমি ছিলেম বলে     যেমন খুশি এলেম চলে,
     ভয় করি নি তোমায় আমি অন্ধকারে ॥
তোমার     জ্ঞানী আমায় বলে কঠিন তিরস্কারে,
     "পথ দিয়ে তুই আসিস নি যে, ফিরে যা রে।'
ফেরার পন্থা বন্ধ করে     আপনি বাঁধো বাহুর ডোরে,
     ওরা আমায় মিথ্যা ডাকে বারে বারে ॥
আরো দেখুন
বড়ো বিস্ময় লাগে হেরি
Songs
বড়ো বিস্ময় লাগে       হেরি তোমারে।
কোথা হতে এলে তুমি  হৃদিমাঝারে॥
ওই মুখ ওই হাসি        কেন এত ভালোবাসি,
        কেন গো নীরবে ভাসি    অশ্রুধারে॥
তোমারে হেরিয়া যেনজাগে স্মরণে
তুমি চিরপুরাতন        চিরজীবনে।
তুমি না দাঁড়ালে আসি   হৃদয়ে বাজে না বাঁশি--
        যত আলো যত হাসি    ডুবে আঁধারে॥
আরো দেখুন