১১৫ (mane hala jena)

মনে হল যেন পেরিয়ে এলেম অন্তবিহীন পথ   আসিতে তোমার দ্বারে

              মরুতীর হতে সুধাশ্যামলিম পারে॥

          পথ হতে আমি গাঁথিয়া এনেছি সিক্ত যূথীর মালা

              সকরুণ-নিবেদনের-গন্ধ ঢালা--

                        লজ্জা দিয়ো না তারে॥

              সজল মেঘের ছায়া ঘনাইছে বনে বনে,

              পথ-হারানোর বাজিছে বেদনা সমীরণে।

দূরে হতে আমি দেখেছি তোমার ওই বাতায়নতলে   নিভৃতে প্রদীপ জ্বলে--

     আমার এ আঁখি উৎসুক পাখি ঝড়ের অন্ধকারে॥

রাগ: পিলু

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২২ শ্রাবণ, ১৩৪২

রচনাকাল (খৃষ্টাব্দ): ৭ অগাস্ট, ১৯৩৫

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আঁধার সকলই দেখি
Songs
আঁধার সকলই দেখি  তোমারে দেখি না যবে।
ছলনা চাতুরী আসে  হৃদয়ে বিষাদবাসে।
তোমারে দেখি না যবে,  তোমারে দেখি না যবে।।
এসো এসো, প্রেমময়,  অমৃতহাসিটি লয়ে।।
এসো মোর কাছে ধীরে  এই হৃদয়নিলয়ে।।
ছাড়িব না তোমায় কভু  জনমে জনমে আর,।
তোমায় রাখিয়া হৃদে  যাইব ভবের পার।।
আরো দেখুন
আমি কারেও বুঝিনে
Songs
আমি কারেও বুঝি নে শুধু বুঝেছি তোমারে।
তোমাতে পেয়েছি আলো সংশয়-আঁধারে।
ফিরিয়াছি এ ভুবন, পাই নি তো কারো মন,
গিয়েছি তোমারি শুধু মনের মাঝারে।
এ সংসারে কে ফিরাবে, কে লইবে ডাকি,
আজিও বুঝিতে নারি ভয়ে ভয়ে থাকি।
কেবল তোমারে জানি, বুঝেছি তোমার বাণী,
তোমাতে পেয়েছি কূল অকূল পাথারে।
আরো দেখুন
আর নহে, আর নয়
Songs
              আর নহে, আর নয়,
আমি        করি নে আর ভয়।
আমার       ঘুচল-কাঁদন, ফলল সাধন, হল বাঁধন ক্ষয় ॥
ওই          আকাশে ওই ডাকে,
আমায়       আর কে ধ'রে রাখে--
আমি        সকল দুয়ার খুলেছি, আজ যাব সকলময় ॥
ওরা          ব'সে ব'সে মিছে
শুধু           মায়াজাল গাঁথিছে--
ওরা          কী-যে গোনে ঘরের কোণে আমায় ডাকে পিছে।
আমার       অস্ত্র হল গড়া,
আমার       বর্ম হল পরা--
এবার        ছুটবে ঘোড়া পবনবেগে, করবে ভুবন জয় ॥
আরো দেখুন