১১৬ (trishnar shanti sundar kanti)

তৃষ্ণার শান্তি,            সুন্দরকান্তি,

        তুমি এলে নিখিলের সন্তাপভঞ্জন॥

আঁকো ধরাবক্ষে          দিক্‌বধূচক্ষে

        সুশীতল সুকোমল শ্যামরসরঞ্জন।

এলে বীরছন্দে             তব কটিবন্ধে

        বিদ্যুৎ-অসিলতা বেজে ওঠে ঝঞ্ঝন॥

তব উত্তরীয়ে             ছায়া দিলে ভরিয়ে--

        তমালবনশিখরে নবনীল-অঞ্জন।

ঝিল্লির মন্দ্রে               মালতীর গন্ধে

        মিলাইলে চঞ্চল মধুকরগুঞ্জন।

নৃত্যের ভঙ্গে              এলে নবরঙ্গে,

        সচকিত পল্লবে নাচে যেন খঞ্জন॥

রাগ: বেহাগ

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন ১৩৪২

রচনাকাল (খৃষ্টাব্দ): ফেব্রুয়ারি, ১৯৩৬

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আছ আপন মহিমা লয়ে
Songs
          আছ আপন মহিমা লয়ে মোর গগনে রবি,
          আঁকিছ মোর মেঘের পটে তব রঙেরই ছবি ॥
তাপস, তুমি ধেয়ানে তব   কী দেখ মোরে কেমনে কব--
          তোমার জটে আমি তোমারি ভাবের জাহ্নবী ॥
          তোমারি সোনা বোঝাই হল, আমি তো তার ভেলা।
          নিজেরে তুমি ভোলাবে ব'লে আমারে নিয়ে খেলা।
কণ্ঠে মম কী কথা শোন  অর্থ আমি বুঝি না কোনো--
          বীণাতে মোর কাঁদিয়া ওঠে তোমারি ভৈরবী ॥
আরো দেখুন
কাল সকালে উঠবো মোরা
Songs
                    কাল সকালে উঠব মোরা
                               যাব নদীর কূলে_
                    শিব গড়িয়ে করব পুজো,
                               আনব কুসুম তুলে।
                   মোরা    ভোরের বেলা গাঁথব মালা ,
                             দুলব সে দোলায়।
                    বাজিয়ে বাঁশি গান গাহিব
                             বকুলের তলায়।
                    না ভাই , কাল সকালে মায়ের কাছে
                             নিয়ে যাব ধরে–
                    মা বলেছে ঋষির সাজে
                             সাজিয়ে দেবে তোরে।
               সন্ধ্যা হয়ে এল যে ভাই ,
                             এখন যাই ফিরে–
                    একলা আছেন অন্ধ পিতা
                             আঁধার কুটিরে।।
আরো দেখুন
আজ জ্যোৎস্নারাতে
Songs
আজ    জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে
          বসন্তের এই মাতাল সমীরণে ॥
যাব না গো যাব না যে,   রইনু পড়ে ঘরের মাঝে--
          এই নিরালায় রব আপন কোণে।
                   যাব না এই মাতাল সমীরণে ॥
          আমার এ ঘর বহু যতন ক'রে
                   ধুতে হবে মুছতে হবে মোরে।
আমারে যে জাগতে হবে,   কী জানি সে আসবে কবে
          যদি আমায় পড়ে তাহার মনে
                   বসন্তের এই মাতাল সমীরণে ॥
আরো দেখুন