২৯১ (jani nai go sadhan tomar)

     জানি নাই গো সাধন তোমার বলে কারে।

আমি        ধুলায় বসে খেলেছি এই

                        তোমার দ্বারে ॥

অবোধ আমি ছিলেম বলে     যেমন খুশি এলেম চলে,

     ভয় করি নি তোমায় আমি অন্ধকারে ॥

তোমার     জ্ঞানী আমায় বলে কঠিন তিরস্কারে,

     "পথ দিয়ে তুই আসিস নি যে, ফিরে যা রে।'

ফেরার পন্থা বন্ধ করে     আপনি বাঁধো বাহুর ডোরে,

     ওরা আমায় মিথ্যা ডাকে বারে বারে ॥

রাগ: বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১ চৈত্র, ১৩২০

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৫ মার্চ, ১৯১৪

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

যে তোমায় ছাড়ে ছাড়ুক
Songs
     যে তোমায় ছাড়ে ছাড়ুক,    আমি তোমায় ছাড়ব না মা!
                        আমি    তোমার চরণ--
মা গো, আমি   তোমার চরণ করব শরণ,   আর কারো ধার ধারব না মা ॥
          কে বলে তোর দরিদ্র ঘর,    হৃদয় তোর রতনরাশি--
আমি    জানি গো তার মূল্য জানি,   পরের আদর কাড়ব না মা ॥
     মানের আশে দেশবিদেশে   যে মরে সে মরুক ঘুরে--
তোমার   ছেঁড়া কাঁথা আছে পাতা,   ভুলতে সে যে পারব না মা!
     ধনে মানে লোকের টানে     ভুলিয়ে নিতে চায় যে আমায়--
ও মা,    ভয় যে জাগে শিয়র-বাগে,কারো কাছেই হারব না মা ॥
আরো দেখুন
জয়তি জয় জয় রাজন
Songs
                  জয়তি জয় জয় রাজন্‌ বন্দি তোমারে,
                          কে আছে তোমা সমান।
                  ত্রিভুবন কাঁপে তোমার প্রতাপে,
                         তোমারে করি প্রণাম!
আরো দেখুন
মণিপুরনৃপদুহিতা
Songs
          মণিপুরনৃপদুহিতা
                         তোমারে চিনি,
                              তাপসিনী।
                     মোর পূজায় তব ছিল না মন,
                         তবে কেন অকারণ
                     মোর দ্বারে এলে তরুণী,
                         কহো কহো শুনি॥
আরো দেখুন