৫৩ (baro bishmoy lage heri)

বড়ো বিস্ময় লাগে       হেরি তোমারে।

কোথা হতে এলে তুমি  হৃদিমাঝারে॥

ওই মুখ ওই হাসি        কেন এত ভালোবাসি,

        কেন গো নীরবে ভাসি    অশ্রুধারে॥

তোমারে হেরিয়া যেনজাগে স্মরণে

তুমি চিরপুরাতন        চিরজীবনে।

তুমি না দাঁড়ালে আসি   হৃদয়ে বাজে না বাঁশি--

        যত আলো যত হাসি    ডুবে আঁধারে॥

রাগ: সাহানা

তাল: মুক্তছন্দ

রচনাকাল (বঙ্গাব্দ): ১৩ জ্যৈষ্ঠ, ১৩০১

রচনাকাল (খৃষ্টাব্দ): 1894

স্বরলিপিকার: প্রফুল্লকুমার দাস

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

কেমনে শুধিব বলো
Songs
কেমনে শুধিব বলো তোমার এ ঋণ।
এ দয়া তোমার, মনে রবে চিরদিন।
যবে এ হৃদয়মাঝে ছিল না জীবন,
মনে হ'ত ধরা যেন মরুর মতন,
সে হৃদে ঢালিয়ে তব প্রেমবারিধার
নূতন জীবন যেন করিলে সঞ্চার।
একদিন এ হৃদয়ে বাজিত প্রেমের গান,
কবিতায় কবিতায় পূর্ণ যেন ছিল প্রাণ--
দিনে দিনে সুখগান থেমে গেল এ হৃদয়ে,
নিশীথশ্মশানসম আছিল নীরব হয়ে--
সহসা উঠেছে বাজি তব করপরশনে,
পুরানো সকল ভাব জাগিয়া উঠেছে মনে,
বিরাজিছে এ হৃদয়ে যেন নব-ঊষাকাল,
শূন্য হৃদয়ের যত ঘুচেছে আঁধারজাল।
কেমনে শুধিব বলো তোমার এ ঋণ।
এ দয়া তোমার, মনে রবে চিরদিন॥
আরো দেখুন
আমাদের খেপিয়ে বেড়ায়
Songs
আমাদের   খেপিয়ে বেড়ায় যে   কোথায়   লুকিয়ে থাকে রে?।
ছুটল বেগে ফাগুন হাওয়া     কোন্‌ খ্যাপামির নেশায় পাওয়া,
          ঘূর্ণা হাওয়ায় ঘুরিয়ে দিল সূর্যতারাকে ॥
          কোন্‌ খ্যাপামির তালে নাচে পাগল সাগর-নীর।
          সেই তালে যে পা ফেলে যাই, রইতে নারি স্থির।
চল্‌ রে সোজা, ফেল্‌ রে বোঝা,     রেখে দে তোর রাস্তা-খোঁজা,
          চলার বেগে পায়ের তলায় রাস্তা জেগেছে ॥
আরো দেখুন
ওই বুঝি কালবৈশাখী
Songs
            ওই বুঝি কালবৈশাখী
            সন্ধ্যা-আকাশ দেয় ঢাকি॥
ভয় কী রে তোর ভয় কারে, দ্বার খুলে দিস চার ধারে--
শোন্‌ দেখি ঘোর হুঙ্কারে নাম তোরই ওই যায় ডাকি॥
            তোর সুরে আর তোর গানে
            দিস সাড়া তুই ওর পানে।
যা নড়ে তায় দিক নেড়ে, যা যাবে তা যাক ছেড়ে,
যা ভাঙা তাই ভাঙবে রে-- যা রবে তাই থাক বাকি॥
আরো দেখুন