৪ (thamo thamo kothay chalechho)

        থামো থামো,

      কোথায় চলেছ পালায়ে

           সে কোন্‌ গোপন দায়ে।

      আমি নগর-কোটালের চর।

         আমি বণিক, আমি চলেছি

                                 আপন ব্যবসায়ে,

                         চলেছি দেশান্তর।

         কী আছে তোমার পেটিকায়।

         আছে মোর প্রাণ আছে মোর শ্বাস।

         খোলো, খোলো, বৃথা কোরো না পরিহাস।

রাগ: বিভাস-কীর্তন

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩৪৩

রচনাকাল (খৃষ্টাব্দ): 1936

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: সুশীলকুমার ভঞ্জচৌধুরী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

মধুর বসন্ত এসেছে
Songs
মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে।
মধুর মলয়-সমীরে মধুর মিলন রটাতে।
কুহক লেখনী ছুটায়ে কুসুম তুলিছে ফুটায়ে,
লিখিছে প্রণয়-কাহিনী বিবিধ বরন-ছটাতে।
হেরো পুরানো প্রাচীন ধরণী হয়েছে শ্যামল-বরনী,
যেন যৌবন-প্রবাহ ছুটিছে কালের শাসন টুটাতে;
পুরানো বিরহ হানিছে, নবীন মিলন আনিছে,
নবীন বসন্ত আইল নবীন জীবন ফুটাতে।
আরো দেখুন
পাতার ভেলা ভাসাই
Songs
              পাতার ভেলা ভাসাই নীরে,
              পিছন-পানে চাই নে ফিরে ॥
কর্ম আমার বোঝাই ফেলা,   খেলা আমার চলার খেলা।
হয় নি আমার আসন মেলা,   ঘর বাঁধি নি স্রোতের তীরে ॥
              বাঁধন যখন বাঁধতে আসে
              ভাগ্য আমার তখন হাসে।
ধুলা-ওড়া হাওয়ার ডাকে   পথ যে টেনে লয় আমাকে--
নতুন নতুন বাঁকে বাঁকে গান দিয়ে যাই ধরিত্রীরে ॥
আরো দেখুন
বাংলার মাটি, বাংলার জল
Songs
বাংলার মাটি, বাংলার জল,   বাংলার বায়ু, বাংলার ফল--
পুণ্য হউক, পুণ্য হউক, পুণ্য হউক হে ভগবান ॥
বাংলার ঘর, বাংলার হাট,   বাংলার বন, বাংলার মাঠ--
পূর্ণ হউক, পূর্ণ হউক, পূর্ণ হউক হে ভগবান ॥
বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা--
সত্য হউক, সত্য হউক, সত্য হউক হে ভগবান ॥
বাঙালির প্রাণ, বাঙালির মন,   বাঙালির ঘরে যত ভাই বোন--
এক হউক, এক হউক, এক হউক হে ভগবান ॥
আরো দেখুন