৫৭৪ (patar bhela bhasai nire)

              পাতার ভেলা ভাসাই নীরে,

              পিছন-পানে চাই নে ফিরে ॥

কর্ম আমার বোঝাই ফেলা,   খেলা আমার চলার খেলা।

হয় নি আমার আসন মেলা,   ঘর বাঁধি নি স্রোতের তীরে ॥

              বাঁধন যখন বাঁধতে আসে

              ভাগ্য আমার তখন হাসে।

ধুলা-ওড়া হাওয়ার ডাকে   পথ যে টেনে লয় আমাকে--

নতুন নতুন বাঁকে বাঁকে গান দিয়ে যাই ধরিত্রীরে ॥

রাগ: পিলু-বৃন্দাবনী সারং

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): চৈত্র, ১৩৩২

রচনাকাল (খৃষ্টাব্দ): 1926

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

বাজে করুণ সুরে
Songs
বাজে করুণ সুরে     হায় দূরে
     তব চরণতলচুম্বিত পন্থবীণা।
          এ মম পান্থচিত চঞ্চল
              জানি না কী উদ্দেশে॥
          যূথীগন্ধ অশান্ত সমীরে
              ধায় উতলা উচ্ছ্বাসে,
          তেমনি চিত্ত উদাসী রে
              নিদারুণ বিচ্ছেদের নিশীথে।
আরো দেখুন
ওগো সুন্দর, একদা
Songs
ওগো সুন্দর, একদা কী জানি কোন্‌ পুণ্যের ফলে
আমি বনফুল তোমার মালায় ছিলাম তোমার গলে ॥
          তখন প্রভাতে প্রথম তরুণ আলো
          ঘুম-ভাঙা চোখে ধরার লেগেছে ভালো,
বিভাসে ললিতে নবীনের বীণা বেজেছে জলে স্থলে ॥
          আজি এ ক্লান্ত দিবসের অবসানে
          লুপ্ত আলোয়, পাখির সুপ্ত গানে,
শ্রান্তি-আবেশে যদি অবশেষে ঝরে ফুল ধরাতলে--
          সন্ধ্যাবাতাসে অন্ধকারের পারে
          পিছে পিছে তব উড়ায়ে চলুক তারে,
ধুলায় ধুলায় দীর্ণ জীর্ণ না হোক সে পলে পলে ॥
আরো দেখুন
শ্রাবণের পবনে আকুল
Songs
          শ্রাবণের পবনে আকুল বিষণ্ন সন্ধ্যায়
          সাথিহারা ঘরে মন আমার
          প্রবাসী পাখি ফিরে যেতে চায়
          দূরকালের অরণ্যছায়াতলে॥
          কী জানি সেথা আছে কিনা   আজও বিজনে বিরহী হিয়া
          নীপবনগন্ধঘন অন্ধকারে--
          সাড়া দিবে কি গীতহীন নীরব সাধনায়॥
হায়,    জানি সে নাই জীর্ণ নীড়ে, জানি সে নাই নাই।
          তীর্থহারা যাত্রী ফিরে ব্যর্থ বেদনায়--
          ডাকে তবু হৃদয় মম মনে-মনে   রিক্ত ভুবনে
          রোদন-জাগা সঙ্গীহারা   অসীম শূন্যে শূন্যে॥
আরো দেখুন