১০০ (pakhi tor sur bhulis ne)

পাখি, তোর সুর ভুলিস নে--

আমার প্রভাত হবে বৃথাজানিস কি তা।

অরুণ-আলোর করুণ পরশ      গাছে গাছে লাগে,

    কাঁপনে তার তোরই যে সুর জাগে--

তুই     ভোরের আলোর মিতা জানিস কি তা।

        আমার জাগরণের মাঝে

রাগিণী তোর মধুর বাজে          জানিস কি তা।

আমার রাতের স্বপনতলে        প্রভাতী তোর কী যে বলে

                নবীন প্রাণের গীতা

                    জানিস কি তা॥

রাগ: অজ্ঞাত

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1347

রচনাকাল (খৃষ্টাব্দ): ডিসেম্বর, ১৯৪০

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

যা ছিল কালো
Songs
যা ছিল কালো ধলো          তোমার     রঙে রঙে রাঙা হল।
যেমন   রাঙাবরন তোমার চরণ       তার সনে আর ভেদ না র'ল॥
রাঙা হল বসন ভূষণ,   রাঙা হল শয়ন স্বপন--
মন    হল কেমন দেখ্‌ রে, যেমন    রাঙা কমল টলমল॥
আরো দেখুন
ওকে বল্, সখী
Songs
ওকে বল্‌, সখী বল্‌-- কেন মিছে করে ছল,
মিছে হাসি কেন সখী,   মিছে আঁখিজল॥
জানি নে প্রেমের ধারা,  ভয়ে তাই হই সারা,
কে জানে কোথায় সুধা কোথা হলাহল॥
কাঁদিতে জানে না এরা, কাঁদাইতে জানে কল--
মুখের বচন শুনে     মিছে কী হইবে ফল।
প্রেম নিয়ে শুধু খেলা-- প্রাণ নিয়ে হেলাফেলা--
ফিরে যাই এই বেলা,   চল্‌, সখী, চল্‌॥
আরো দেখুন
তপস্বিনী হে ধরণী
Songs
তপস্বিনী হে ধরণী,   ওই-যে তাপের বেলা আসে--
তপের আসনখানি   প্রসারিল মৌন নীলাকাশে॥
     অন্তরে প্রাণের লীলা   হোক তব অন্তঃশীলা,
     যৌবনের পরিসর   শীর্ণ হোক হোমাগ্নিনিশ্বাসে॥
যে তব বিচিত্র তান   উচ্ছ্বসি উঠিত বহু গীতে
এক হয়ে মিশে যাক   মৌনমন্ত্রে ধ্যানের শান্তিতে।
     সংযমে বাঁধুক লতা   কুসুমিত চঞ্চলতা,
     সাজুক লাবণ্যলক্ষ্ণী   দৈন্যের ধূসর ধুলিবাসে॥
আরো দেখুন