৯৯ (jara bihan belay gan esechhilo)

যারা বিহান-বেলায়       গান এনেছিল আমার মনে

    সাঁঝের বেলায় ছায়ায় তারা মিলায় ধীরে।

    একা বসে আছি হেথায় যাতায়াতের পথের তীরে,

আজকে তারা এল আমার স্বপ্নলোকের দুয়ার ঘিরে।

সুরহারা সব ব্যথা যত একতারা তার খুঁজে ফিরে।

প্রহর-পরে প্রহর যে যায়, বসে বসে কেবল গণি

    নীরব জপের মালার ধ্বনি অন্ধকারের শিরে শিরে॥

রাগ: ভৈরবী

তাল: মুক্তছন্দ

রচনাকাল (বঙ্গাব্দ): ১৪ অগ্রহায়ণ, ১৩৪৭

রচনাকাল (খৃষ্টাব্দ): ৩ নভেম্বর, ১৯৪০

রচনাস্থান: জোড়াসাঁকো

স্বরলিপিকার: প্রফুল্লকুমার দাস

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

শীতল তব পদছায়া
Songs
শীতল তব পদছায়া, তাপহরণ তব সুধা,
          অগাধ গভীর তোমার শান্তি,
                   অভয় অশোক তব প্রেমমুখ ॥
অসীম করুণা তব, নব নব তব মাধুরী,
                   অমৃত তোমার বাণী ॥
আরো দেখুন
সুখে আছি, সুখে
Songs
সুখে আছি, সুখে আছি  সখা, আপন মনে।
কিছু  চেয়ো না, দূরে যেয়ো না,
শুধু  চেয়ে দেখো, শুধু ঘিরে থাকো কাছাকাছি।
সখা, নয়নে শুধু জানাবে প্রেম,  নীরবে দিবে প্রাণ,
রচিয়া ললিতমধুর বাণী   আড়ালে গাবে গান।
গোপনে তুলিয়া কুসুম গাঁথিয়া  রেখে যাবে মালাগাছি।
মন  চেয়ো না, শুধু চেয়ে থাকো, শুধু ঘিরে থাকো কাছাকাছি॥
মধুর জীবন, মধুর রজনী,  মধুর মলয়-বায়।
এই মাধুরীধারা বহিছে আপনি,  কেহ কিছু নাহি চায়।
আমি  আপনার মাঝে আপনি হারা,  আপন সৌরভে সারা,
যেন  আপনার মন, আপনার প্রাণ, আপনারে সঁপিয়াছি॥
আরো দেখুন
তপস্বিনী হে ধরণী
Songs
তপস্বিনী হে ধরণী,   ওই-যে তাপের বেলা আসে--
তপের আসনখানি   প্রসারিল মৌন নীলাকাশে॥
     অন্তরে প্রাণের লীলা   হোক তব অন্তঃশীলা,
     যৌবনের পরিসর   শীর্ণ হোক হোমাগ্নিনিশ্বাসে॥
যে তব বিচিত্র তান   উচ্ছ্বসি উঠিত বহু গীতে
এক হয়ে মিশে যাক   মৌনমন্ত্রে ধ্যানের শান্তিতে।
     সংযমে বাঁধুক লতা   কুসুমিত চঞ্চলতা,
     সাজুক লাবণ্যলক্ষ্ণী   দৈন্যের ধূসর ধুলিবাসে॥
আরো দেখুন