৮৭ (ja chhila kalo dhalo)

যা ছিল কালো ধলো          তোমার     রঙে রঙে রাঙা হল।

যেমন   রাঙাবরন তোমার চরণ       তার সনে আর ভেদ না র'ল॥

রাঙা হল বসন ভূষণ,   রাঙা হল শয়ন স্বপন--

মন    হল কেমন দেখ্‌ রে, যেমন    রাঙা কমল টলমল॥

রাগ: বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1317

রচনাকাল (খৃষ্টাব্দ): 1910

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ও আমার ধ্যানেরই
Songs
                   ও আমার ধ্যানেরই ধন,
          তোমার     হৃদয়ে দোলায় যে হাসি রোদন॥
আসে বসন্ত, ফোটে বকুল,      কুঞ্জে পূর্ণিমাচাঁদ হেসে আকুল--
              তারা   তোমায় খুঁজে না পায়,
          প্রাণের মাঝে আছ গোপন স্বপন॥
     আঁখিরে ফাঁকি দাও, একি ধারা!
                   অশ্রুজলে তারে কর সারা।
গন্ধ আসে, কেন দেখি নে মালা    পায়ের ধ্বনি শুনি, পথ নিরালা।
                   বেলা যে যায়, ফুল যে শুকায়--
                        অনাথ হয়ে আছে আমার ভুবন॥
আরো দেখুন
বজ্রমানিক দিয়ে গাঁথা
Songs
বজ্রমানিক দিয়ে গাঁথা, আষাঢ় তোমার মালা।
তোমার শ্যামল শোভার বুকে বিদ্যুতেরই জ্বালা ॥
তোমার মন্ত্রবলে পাষাণ গলে,   ফসল ফলে--
মরু বহে আনে তোমার পায়ে ফুলের ডালা ॥
মরোমরো পাতায় পাতায়   ঝরোঝরো বারির রবে
গুরুগুরু মেঘের মাদল বাজে তোমার কী উৎসবে।
সবুজ   সুধার ধারায়   প্রাণ এনে দাও তপ্ত ধারায়,
বামে রাখ ভয়ঙ্করী বন্যা মরণ-ঢালা ॥
আরো দেখুন
তরুতলে ছিন্নবৃন্ত মালতীর ফুল
Songs
                  তরুতলে ছিন্নবৃন্ত মালতীর ফুল—
            মুদিয়া আসিছে আঁখি তার,  চাহিয়া দেখিল চারি ধার ।।
                  শুষ্ক তৃণরাশি-মাঝে একেলা পড়িয়া,
            চারি দিকে কেহ নাই আর— নিরদয় অসীম সংসার ।।
                  কে আছে গো দিবে তার তৃষিত অধরে
            একবিন্দু শিশিরের কণা— কেহ না, কেহ না ।।
            মধুকর কাছে এসে বলে,  ‘মধু কই। মধু চাই, চাই ।’
            ধীরে ধীরে নিশ্বাস ফেলিয়া  ফুল বলে, ‘কিছু নাই, নাই।’
            ‘ফুলবালা, পরিমল দাও’ বায়ু আসি কহিতেছে কাছে ।
            মলিন বদন ফিরাইয়া  ফুল বলে, ‘আর কী বা আছে।’
            মধ্যাহ্নকিরণ চারি দিকে  খরদৃষ্টে চেয়ে অনিমিখে—
                   ফুলটির মৃদু প্রাণ হায়,
                          ধীরে ধীরে শুকাইয়া যায় ।।
আরো দেখুন