৮৮ (ahaa tomar sange praner khela)

আহা    তোমার সঙ্গে প্রাণের খেলা, প্রিয় আমার, ওগো প্রিয়--

বড়ো    উতলা আজ পরান আমার, খেলাতে হার মানবে কি ও॥

কেবল  তুমিই কি গো এমনি ভাবে   রাঙিয়ে মোরে পালিয়ে যাবে।

তুমি    সাধ করে, নাথ, ধরা দিয়ে আমারও রঙ বক্ষে নিয়ো--

এই      হৃৎকমলের রাঙা রেণু রাঙাবে ওই উত্তরীয়॥

রাগ: পিলু

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1317

রচনাকাল (খৃষ্টাব্দ): 1910

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

প্রখর তপনতাপে আকাশ
Songs
প্রখর তপনতাপে   আকাশ তৃষায় কাঁপে,
     বায়ু করে হাহাকার।
দীর্ঘপথের শেষে   ডাকি মন্দিরে এসে,
     "খোলো খোলো খোলো দ্বার॥
বাহির হয়েছি কবে   কার আহ্বানরবে,
এখনি মলিন হবে   প্রভাতের ফুলহার॥
বুকে বাজে আশাহীনা   ক্ষীণমর্মর বীণা,
জানি না কে আছে কিনা,   সাড়া তো না পাই তার।
আজি সারা দিন ধ'রে   প্রাণে সুর ওঠে ভরে,
একেলা কেমন ক'রে   বহিব গানের ভার॥
আরো দেখুন
মেঘছায়ে সজল বায়ে
Songs
     মেঘছায়ে সজল বায়ে মন আমার
উতলা করে সারাবেলা কার লুপ্ত হাসি, সুপ্ত বেদনা হয় রে॥
কোন্‌ বসন্তের নিশীথে যে বকুলমালাখানি পরালে
তার    দলগুলি গেছে ঝরে, শুধু গন্ধ ভাসে প্রাণে॥
জানি    ফিরিবে না আর ফিরিবে না,     জানি তব পথ গেছে সুদূরে
পারিলে না তবু পারিলে না চিরশূন্য করিতে ভুবন    মম--
তুমি    নিয়ে গেছ মোর বাঁশিখানি, দিয়ে গেছ তোমার গান॥
আরো দেখুন
না বলে যায়
Songs
না বলে যায় পাছে সে     আঁখি মোর ঘুম না জানে।
কাছে তার রই, তবুও     ব্যথা যে রয় পরানে॥
     যে পথিক পথের ভুলে     এল মোর প্রাণের কূলে
পাছে তার ভুল ভেঙে যায়,    চলে যায় কোন্‌ উজানে॥
     এল যেই এল আমার আগল টুটে,
     খোলা দ্বার দিয়ে আবার যাবে টুটে,
খেয়ালের হাওয়া লেগে    যে খ্যাপা ওঠে জেগে
     সে কি আর সেই অবেলায় মিনতির বাধা মানে॥
আরো দেখুন