১০৮ (meghachhaye sajal baye)

     মেঘছায়ে সজল বায়ে মন আমার

উতলা করে সারাবেলা কার লুপ্ত হাসি, সুপ্ত বেদনা হয় রে॥

কোন্‌ বসন্তের নিশীথে যে বকুলমালাখানি পরালে

তার    দলগুলি গেছে ঝরে, শুধু গন্ধ ভাসে প্রাণে॥

জানি    ফিরিবে না আর ফিরিবে না,     জানি তব পথ গেছে সুদূরে

পারিলে না তবু পারিলে না চিরশূন্য করিতে ভুবন    মম--

তুমি    নিয়ে গেছ মোর বাঁশিখানি, দিয়ে গেছ তোমার গান॥

রাগ: কাফি-কানাড়া

তাল: ২ + ২ ছন্দ

রচনাকাল (বঙ্গাব্দ): 1344

রচনাকাল (খৃষ্টাব্দ): 1937

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

তোমার আসন শূন্য
Songs
তোমার আসন শূন্য আজি, হে বীর পূর্ণ করো,
ঐ যে দেখি বসুন্ধরা কাঁপল থরোথরো।
বাজল তূর্য আকাশপথে-- সূর্য আসেন অগ্নিরথে    আকাশপথে,
এই প্রভাতে দখিন হাতে বিজয়খড়্গ ধরো।
ধর্ম তোমার সহায়, তোমার সহায় বিশ্ববাণী।
অমর বীর্য সহায় তোমার, সহায় বজ্রপাণি।
দুর্গম পথ সগৌরবে    তোমার চরণচিহ্ন লবে    সগৌরবে--
চিত্তে অভয় বর্ম, তোমার বক্ষে তাহাই পরো॥
আরো দেখুন
আঁধার রাতে একলা
Songs
              আঁধার রাতে একলা পাগল যায় কেঁদে।
     বলে শুধু, বুঝিয়ে দে, বুঝিয়ে দে, বুঝিয়ে দে ॥
              আমি যে তোর আলোর ছেলে,
আমার       সামনে দিলি আঁধার মেলে,
                        মুখ লুকালি-- মরি আমি সেই খেদে ॥
          অন্ধকারে অস্তরবির লিপি লেখা,
                        আমারে তার অর্থ শেখা।
          তোর        প্রাণের বাঁশির তান সে নানা
                             সেই আমারই ছিল জানা,
                   আজ    মরণ-বীণার অজানা সুর নেব সেধে ॥
আরো দেখুন
পাগলা হাওয়ার বাদল-দিনে
Songs
              পাগলা হাওয়ার বাদল-দিনে
              পাগল আমার মন জেগে ওঠে॥
চেনাশোনার কোন্‌ বাইরে     যেখানে পথ নাই নাই রে
              সেখানে অকারণে যায় ছুটে॥
ঘরের মুখে আর কি রে      কোনো দিন সে যাবে ফিরে।
                   যাবে না, যাবে না--
                        দেয়াল যত সব গেল টুটে॥
বৃষ্টি-নেশা-ভরা সন্ধ্যাবেলা   কোন্‌ বলরামের আমি চেলা,
          আমার       স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে--
                        যত   মাতাল জুটে।
          যা       না চাইবার তাই আজি চাই গো,
          যা       না পাইবার তাই কোথা পাই গো।
                        পাব না, পাব না,
              মরি     অসম্ভবের পায়ে মাথা কুটে॥
আরো দেখুন