১০৯ (godhuligagane meghe dhekechhila)

     গোধূলিগগনে মেঘে ঢেকেছিল তারা।

     আমার যা কথা ছিল হয়ে গেল সারা ॥

হয়তো সে তুমি শোন নাই,    সহজে বিদায় দিলে তাই--

     আকাশ মুখর ছিল যে তখন, ঝরোঝরো বারিধারা ॥

     চেয়েছিনু যবে মুখে তোলো নাই আঁখি,

     আঁধারে নীরব ব্যথা দিয়েছিল ঢাকি।

আর কি কখনো কবে     এমন সন্ধ্যা হবে--

     জনমের মতো হায় হয়ে গেল হারা ॥

রাগ: ছায়ানট-কেদারা

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1344

রচনাকাল (খৃষ্টাব্দ): 1937

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

বাঁশি আমি বাজাই
Songs
বাঁশি আমি বাজাই নি কি পথের ধারে ধারে।
     গান গাওয়া কি হয় নি সারা তোমার বাহির-দ্বারে॥
          ওই-যে দ্বারের যবনিকা    নানা বর্ণে চিত্রে লিখা
              নানা সুরের অর্ঘ্য হোথায় দিলেম বারে বারে॥
আজ যেন কোন্‌ শেষের বাণী শুনি জলে স্থলে--
     'পথের বাঁধন ঘুচিয়ে ফেলো' এই কথা সে বলে।
          মিলন-ছোঁওয়া বিচ্ছেদেরই    অন্তবিহীন ফেরাফেরি
              কাটিয়ে দিয়ে যাও গো নিয়ে আনাগোনার পারে॥
আরো দেখুন
কেন বাজাও কাঁকন
Songs
     কেন    বাজাও কাঁকন কনকন কত ছলভরে।
     ওগো,  ঘরে ফিরে চলো কনককলসে জল ভরে॥
     কেন    জলে ঢেউ তুলি ছলকি ছলকি করে খেলা।
কেন     চাহ খনে খনে চকিত নয়নে কার তরে      কত      ছলভরে॥
     হেরো   যমুনা-বেলায় আলসে হেলায় গেল বেলা,
যত      হাসিভরা ঢেউ করে কানাকানি কলস্বরে      কত      ছলভরে।
     হেরো   নদীপরপারে গগনকিনারে মেঘমেলা,
তারা     হাসিয়া হাসিয়া চাহিছে তোমারি মুখ'পরে      কত      ছলভরে॥
আরো দেখুন
আমারে তুমি কিসের ছলে
Songs
          আমারে তুমি কিসের ছলে পাঠাবে দূরে,
          আবার আমি চরণতলে আসিব ঘুরে ॥
সোহাগ করে করিছ হেলা    টানিব ব'লে দিতেছ ঠেলা--
          হে রাজা, তব কেমন খেলা রাজ্য জুড়ে ॥
আরো দেখুন