১১০ (amar praner majhe sudha achhe)

আমার  প্রাণের মাঝে সুধা আছে, চাও কি--

     হায় বুঝি তার খবর পেলে না।

পারিজাতের মধুর গন্ধ পাও কি--

     হায় বুঝি তার নাগাল মেলে না ॥

প্রেমের বাদল নামল, তুমি জানো না হায় তাও কি।

আজ    মেঘের ডাকে তোমার মনের ময়ূরকে নাচাও কি।

আমি    সেতারেতে তার বেঁধেছি,    আমি     সুরলোকের সুর সেধেছি,

     তারি    তানে তানে মনে প্রাণে মিলিয়ে গলা গাও কি--

          হায় আসরেতে বুঝি এলে না।

     ডাক উঠেছে বারে বারে, তুমি সাড়া দাও কি!

আজ    ঝুলনদিনে দোলন লাগে,    তোমার    পরান হেলে না ॥

রাগ: কীর্তন

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1344

রচনাকাল (খৃষ্টাব্দ): 1937

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ধরা দিয়েছি গো
Songs
ধরা দিয়েছি গো আমি আকাশের পাখি,
নয়নে দেখেছি তব নূতন আকাশ॥
দুখানি আঁখির পাতে কী রেখেছ ঢাকি,
হাসিলে ফুটিয়া পড়ে উষার আভাস॥
হৃদয় উড়িতে চায় হোথায় একাকী--
আঁখিতারকার দেশে করিবারে বাস।
ওই গগনেতে চেয়ে উঠিয়াছে ডাকি--
হোথায় হারাতে চায় এ গীত-উচ্ছ্বাস॥
আরো দেখুন
বাধা দিলে বাধবে লড়াই
Songs
          বাধা দিলে বাধবে লড়াই, মরতে হবে।
          পথ জুড়ে কী করবি বড়াই, সরতে হবে॥
লুঠ-করা ধন ক'রে জড়ো         কে হতে চাস সবার বড়ো--
          এক নিমেষে পথের ধুলায় পড়তে হবে।
          নাড়া দিতে গিয়ে তোমায় নড়তে হবে॥
          নীচে বসে আছিস কে রে, কাঁদিস কেন?
          লজ্জা-ডোরে আপনাকে রে বাঁধিস কেন।
ধনী যে তুই দুঃখধনে             সেই কথাটি রাখিস মনে--
          ধুলার 'পরে স্বর্গ তোমায় গড়তে হবে--
          বিনা অস্ত্র, বিনা সহায়, লড়তে হবে॥
আরো দেখুন
জগৎ জুড়ে উদার সুরে
Songs
জগৎ জুড়ে উদার সুরে
              আনন্দগান বাজে,
সে গান কবে গভীর রবে
              বাজিবে হিয়া-মাঝে।
                           বাতাস জল আকাশ আলো
                           সবারে কবে বাসিব ভালো,
                           হৃদয়সভা জুড়িয়া তারা
                                         বসিবে নানা সাজে।
নয়নদুটি মেলিলে কবে
              পরান হবে খুশি,
যে পথ দিয়া চলিয়া যাব
              সবারে যাব তুষি।
                           রয়েছ তুমি, এ কথা কবে
                           জীবন-মাঝে সহজ হবে,
                           আপনি কবে তোমারি নাম
                                         ধ্বনিবে সব কাজে।
আরো দেখুন