১৪৪ (jagat jure udaar sure)

জগৎ জুড়ে উদার সুরে

              আনন্দগান বাজে,

সে গান কবে গভীর রবে

              বাজিবে হিয়া-মাঝে।

                           বাতাস জল আকাশ আলো

                           সবারে কবে বাসিব ভালো,

                           হৃদয়সভা জুড়িয়া তারা

                                         বসিবে নানা সাজে।

নয়নদুটি মেলিলে কবে

              পরান হবে খুশি,

যে পথ দিয়া চলিয়া যাব

              সবারে যাব তুষি।

                           রয়েছ তুমি, এ কথা কবে

                           জীবন-মাঝে সহজ হবে,

                           আপনি কবে তোমারি নাম

                                         ধ্বনিবে সব কাজে।

রাগ: ইমনকল্যাণ

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1316

রচনাকাল (খৃষ্টাব্দ): 1909

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ওই আলো যে
Songs
ওই)      আলো যে    যায় রে দেখা--
    হৃদয়ের      পুব-গগনে    সোনার রেখা ॥
এবারে      ঘুচল কি ভয়,      এবারে    হবে কি জয়?
    আকাশে    হল কি ক্ষয় কালীর লেখা?।
কারে ওই       যায় গো দেখা,
    হৃদয়ের      সাগরতীরে      দাঁড়ায় একা।
ওরে তুই    সকল ভুলে    চেয়ে থাক্‌    নয়ন তুলে--
    নীরবে     চরণমূলে    মাথা ঠেকা ॥
আরো দেখুন
মণিপুরনৃপদুহিতা
Songs
          মণিপুরনৃপদুহিতা
                         তোমারে চিনি,
                              তাপসিনী।
                     মোর পূজায় তব ছিল না মন,
                         তবে কেন অকারণ
                     মোর দ্বারে এলে তরুণী,
                         কহো কহো শুনি॥
আরো দেখুন
চরণরেখা তব যে
Songs
চরণরেখা তব যে পথে দিলে লেখি
চিহ্ন আজি তারি আপনি ঘুচালে কি॥
     অশোকরেণুগুলি   রাঙালো যার ধূলি
     তারে যে তৃণতলে   আজিকে লীন দেখি॥
ফুরায় ফুল-ফোটা,   পাখিও গান ভোলে,
দখিনবায়ু সেও   উদাসী যায় চলে।
     তবু কি ভরি তারে   অমৃত ছিল না রে--
     স্মরণ তারো কি গো   মরণে যাবে ঠেকি॥
আরো দেখুন