১৪৫ (kon shubhakhane udibe nayane)

কোন্‌ শুভখনে উদিবে নয়নে   অপরূপ রূপ-ইন্দু

চিত্তকুসুমে ভরিয়া উঠিবে   মধুময় রসবিন্দু ॥

নব- নন্দনতানে   চিরবন্দনগানে

উৎসববীণা মন্দমধুর   ঝঙ্কৃত হবে প্রাণে--

নিখিলের পানে উথলি উঠিবে   উতলা চেতনাসিন্ধু।

জাগিয়া রহিবে রাত্রি   নিবিড়মিলনদাত্রী,

মুখরিয়া দিক চলিবে পথিক   অমৃতসভার যাত্রী--

গগনে ধ্বনিবে "নাথ নাথ বন্ধু বন্ধু বন্ধু' ॥

রাগ: বেহাগ

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1315

রচনাকাল (খৃষ্টাব্দ): 1909

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

মধুঋতু নিত্য হয়ে রইল তোমার
Songs
          মধুঋতু নিত্য হয়ে রইল তোমার মধুর দেশে–
          যাওয়া-আসার কান্নাহাসি হাওয়ায় সেথা বেড়ায় ভেসে ।
          যায় যে জনা সেই শুধু যায়,   ফুল ফোটা তো ফুরোয় না হায়–
          ঝরবে যে ফুল সেই কেবলই ঝরে পড়ে বেলাশেষে ।।
          যখন আমি ছিলেম কাছে তখন কত দিয়েছি গান–
          এখন আমার দূরে যাওয়া, এরও কি গো নাই কোনো দান ।
          পুষ্পবনের ছায়ায় ঢেকে    এই আশা তাই গেলেম রেখে–
          আগুন-ভরা ফাগুনকে তোর কাঁদায় যেন আষাঢ় এসে ।।
আরো দেখুন
হৃদয়ের এ কূল,
Songs
হৃদয়ের   এ কূল,   ও কূল,   দু কূল  ভেসে যায়,    হায় সজনি,
                   উথলে নয়নবারি।
          যে দিকে চেয়ে দেখি ওগো সখী,
              কিছু আর চিনিতে না পারি॥
পরানে পড়িয়াছে টান,
     ভরা নদীতে আসে বান,
          আজিকে কী ঘোর তুফান   সজনি গো,
              বাঁধ আর বাঁধিতে নারি॥
পরানে পড়িয়াছে টান,
     ভরা নদীতে আসে বান,
          আজিকে কী ঘোর তুফান   সজনি গো,
              বাঁধ আর বাঁধিতে নারি॥
কেন এমন হল গো, আমার এই নবযৌবনে।
     সহসা কী বহিল    কোথাকার কোন্‌ পবনে।
          হৃদয় আপনি উদাস,    মরমে কিসের হুতাশ--
              জানি না কী বাসনা, কী বেদনা গো--
                   কেমনে আপনা নিবারি॥
আরো দেখুন
এতদিন তুমি সখা
Songs
           এতদিন তুমি সখা, চাহ নি কিছু;
      নীরবে ছিলে করি নয়ন নিচু।
রাজ-অঙ্গুরী মম করিলাম দান,
      তোমারে দিলাম মোর শেষ সম্মান।
তব বীর-হাতে এই ভূষণের সাথে
      আমার প্রণাম যাক তব পিছু পিছু।
আরো দেখুন