১০১ (amar hariye jaoya din)

আমার হারিয়ে যাওয়া দিন

আর কি খুঁজে পাব তারে

বাদল-দিনের আকাশ-পারে--

     ছায়ায় হল লীন।

কোন্‌ করুণ মুখের ছবি

পুবেন হাওয়ায় মেলে দিল

     সজল ভৈরবী।

এই গহন বনচ্ছায়

অনেক কালের স্তব্ধবাণী

কাহার অপেক্ষায়

আছে বচনহীন॥

রাগ: অজ্ঞাত

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1347

রচনাকাল (খৃষ্টাব্দ): ডিসেম্বর, ১৯৪০

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

কাছে থেকে দূর
Songs
কাছে থেকে দূর রচিল কেন গো আঁধারে।
মিলনের মাঝে বিরহকারায় বাঁধা রে॥
     সমুখে রয়েছে সুধাপারাবার,   নাগাল না পায় তবু আঁখি তার--
          কেমনে সরাব কুহেলিকার এই বাধা রে॥
আড়ালে আড়ালে শুনি শুধু তারি বাণী যে।
জানি তারে আমি, তবু তারে নাহি জানি যে।
     শুধু বেদনায় অন্তরে পাই,   অন্তরে পেয়ে বাহিরে হারাই--
          আমার ভুবন রবে কি কেবলই আধা রে॥
আরো দেখুন
আছ অন্তরে চিরদিন
Songs
আছ অন্তরে চিরদিন, তবু কেন কাঁদি।
তবু কেন হেরি না তোমার জ্যোতি,
কেন দিশাহারা অন্ধকারে?।
অকূলের কূল তুমি আমার,
তবু কেন ভেসে যাই মরণের পারাবারে?
আনন্দঘন বিভু, তুমি যার স্বামী
সে কেন ফিরে পথে দ্বারে দ্বারে।
আরো দেখুন
ঝম ঝম ঘন ঘন
Songs
   ঝম্‌ ঝম্‌ ঘন ঘন রে বরষে।
   গগনে ঘনঘটা , শিহরে তরুলতা–
   ময়ূর ময়ূরী নাচিছে হরষে।
   দিশি দিশি সচকিত , দামিনী চমকিত–
    চমকি উঠিছে হরিণী তরাসে।।
আরো দেখুন