৮৪ (jhakra chuler meyer kotha)

ঝাঁকড়া চুলের মেয়ের কথা কাউকে বলি নি,

কোন্‌ দেশে যে চলে গেছে সে চঞ্চলিনী।

সঙ্গী ছিল কুকুর কালু, বেশ কিছু তার আলুথালু

আপনা-'পরে অনাদরে ধুলায় মলিনী॥

   

হুটোপাটি ঝগড়াঝাঁটি ছিল নিষ্কারণেই।

দিঘির জলে গাছের ডালে গতি ক্ষণে-ক্ষণেই।

পাগলামি তার কানায় কানায়     খেয়াল দিয়ে খেলা বানায়,

উচ্চহাসে কলভাষে কল'কলিনী॥

   

দেখা হলে যখন-তখন বিনা অপরাধে

মুখভঙ্গী করত আমায় অপমানের ছাঁদে।

শাসন করতে যেমন ছুটি          হঠাৎ দেখি ধুলায় লুটি

কাজল আঁখি চোখের জলে ছল'ছলিনী॥

   

আমার সঙ্গে পঞ্চাশ বার জন্মশোধের আড়ি,

কথায় কথায় নিত্যকালের মতন ছাড়াছাড়ি।

ডাকলে তারে 'পুঁট্‌লি' ব'লে     সাড়া দিত মর্‌জি হলে,

ঝগড়া-দিনের নাম ছিল তার স্বর্ণনলিনী॥

রাগ: বাউল

রচনাকাল (বঙ্গাব্দ): বৈশাখ, ১৩৪০

রচনাকাল (খৃষ্টাব্দ): 1933

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

কেন পান্থ, এ চঞ্চলতা
Songs
          কেন    পান্থ, এ চঞ্চলতা।
          কোন্‌   শূন্য হতে এল কার বারতা ॥
নয়ন কিসের প্রতীক্ষা-রত   বিদায়বিষাদে উদাসমত--
ঘনকুন্তলভার ললাটে নত,   ক্লান্ত তড়িতবধু তন্দ্রাগতা ॥
কেশরকীর্ণ কদম্ববনে   মর্মরমুখরিত মৃদুপবনে
বর্ষণহর্ষ-ভরা ধরণীর   বিরহবিশঙ্কিত করুণ কথা।
ধৈর্য মানো ওগো, ধৈর্য মানো!   বরমাল্য গলে তব হয় নি ম্লান'
              আজও হয় নি ম্লান'--
ফুলগন্ধনিবেদনবেদনসুন্দর   মালতী তব চরণে প্রণতা ॥
আরো দেখুন
কালো মেঘের ঘটা
Songs
কালো মেঘের ঘটা ঘটনায় রে    আঁধার গগনে,
        ঝরে ধারা ঝরোঝরো    গহন বনে।
এত দিনে বাঁধন টুটে     কুঁড়ি তোমার উঠল ফুটে
        বাদল-বেলার বরিষনে
ওগো, এবার তুমি জাগো জাগো--
যেন এই বেলাটি হারায় না গো।
অশ্রুভরা কোন্‌ বাতাসে           গন্ধে যে তার ব্যথা আসে--
        আর কি গো সে রয় গোপনে॥
আরো দেখুন
বৃথা গেয়েছি বহু গান
Songs
            বৃথা গেয়েছি বহু গান
          কোথা সঁপেছি মন প্রাম!
তুমি তো ঘুমে নিমগন,           আমি জাগিয়া অনুখন।
আলসে তুমি অচেতন, আমারে দহে অপমান।--
            বৃথা গেয়েছি বহু গান।
যাত্রী সবে তরী খুলে              গেল সুদূর উপকূলে,
মহাসাগরতটমূলে        ধূ ধূ করিছে এ শ্মশান।--
কাহার পানে চাহ কবি, একাকী বসি ম্লানছবি।
অস্তাচলে গেল রবি,               হইল দিবা অবসান।--
            বৃথা গেয়েছি বহু গান॥
আরো দেখুন