৮৫ (mane halo periye elem asim)

মনে হল পেরিয়ে এলেম অসীম পথ       আসিতে তোমার দ্বারে

                মরুতীর হতে সুধাশ্যামল পারে।

    পথ হতে গেঁথে এনেছি সিক্তযূথীর মালা,

            সকরুণ নিবেদনের গন্ধ ঢালা--

                  লজ্জা দিয়ো না তারে।

            সজল মেঘের ছায়া ঘনায়          বনে বনে,

            পথহারার বেদন বাজে    সমীরণে।

    দূরের থেকে দেখেছিলেন         বাতায়নের তলে

                তোমার প্রদীপ জ্বলে--

    আমার আঁখি    ব্যাকুল পাখি    ঝড়ের অন্ধকারে॥

রাগ: পিলু

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২২ শ্রাবণ, ১৩৪২

রচনাকাল (খৃষ্টাব্দ): ৭ অগাস্ট, ১৯৩৫

রচনাস্থান: শান্তিনিকেতন

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

শেষ ফলনের ফসল এবার
Songs
শেষ ফলনের ফসল এবার
কেটে লও, বাঁধো আঁটি ।
বাকি যা নয় গো নেবার
মাটিতে হোক তা মাটি।।
আরো দেখুন
সন্ন্যাসী যে জাগিল
Songs
সন্ন্যাসী যে জাগিল ওই, জাগিল ওই, জাগিল!
     হাস্য-ভরা দখিন-বায়ে   অঙ্গ হতে দিল উড়ায়ে
শ্মশানচিতাভস্মরাশি-- ভাগিল কোথা ভাগিল।
     মানসলোকে শুভ্র আলো   চূর্ণ হয়ে রঙ জাগালো,
মদির রাগ লাগিল তারে-- হৃদয়ে তার লাগিল॥
     আয় রে তোরা, আয় রে তোরা, আয় রে--
          রঙের ধারা ওই-যে বহে যায় রে॥
          রঙের ঝড় উচ্ছ্বসিল গগনে,
রঙের ঢেউ রসের স্রোতে মাতিয়া ওঠে সঘনে--
          ডাকিল বান আজি সে কোন্‌ কোটালে।
নাকাড়া বাজে কানাড়া বাজে বাঁশিতে--
          কান্নাধারা মিলিয়া গেছে হাসিতে--
              প্রাণের মাঝে ফোয়ারা তার ছোটালে।
এসেছে হাওয়া বাণীতে দোল-দোলানো,   এসেছে পথ-ভোলানো--
     এসেছে ডাক ঘরের দ্বার-খোলানো ॥
          আয় রে তোরা, আয় রে তোরা, আয় রে--
              রঙের ধারা ওই-যে বহে যায় রে॥
উদয়রবি যে রাঙা রঙ রাঙায়ে   পূর্বাচলের দিয়েছে ঘুম ভাঙায়ে
          অস্তরবি সে রাঙা রসে রসিল--
                   চিরপ্রাণের বিজয়বাণী ঘোষিল।
অরুণবীণা যে সুর দিল রণিয়া   সন্ধ্যাকাশে সে সুর উঠে ঘনিয়া
     নীরব নিশীথিনীর বুকে নিখিল ধ্বনি ধ্বনিয়া।
          আয় রে তোরা, আয় রে তোরা, আয় রে--
                   বাঁধন-হারা রঙের ধারা ওই-যে বহে যায় রে॥
আরো দেখুন
ক্ষমা করো আমায়
Songs
        ক্ষমা করো আমায়,
                             বরণযোগ্য নহি বরাঙ্গনে,
                                  ব্রহ্মচারী ব্রতধারী।
আরো দেখুন