৬২ (aj buker boson chhire)

আজ    বুকের বসন ছিঁড়ে ফেলে দাঁড়িয়েছে এই প্রভাতখানি।

          আকাশেতে সোনার আলোয় ছড়িয়ে গেল তাহার বাণী।

          ওরে মন,        খুলে দে মন, যা আছে তোর খুলে দে--

          অন্তরে যা ডুবে আছে      আলোক-পানে তুলে দে।

          আনন্দে সব বাধা টুটে    সবার সাথে ওঠ্‌ রে ফুটে--

          চোখের 'পরে আলস-ভরে রাখিস নে আর আঁচল টানি॥

রাগ: ভৈরবী

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৪ মাঘ, ১৩১২

রচনাকাল (খৃষ্টাব্দ): 1906

রচনাস্থান: শিলাইদহ

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

হাসি কেন নাই ও
Songs
হাসি কেন নাই ও নয়নে!         ভ্রমিতেছ মলিন-আননে।
দেখো, সখী, আঁখি তুলি         ফুলগুলি ফুটেছে কাননে॥
তোমারে মলিন দেখি    ফুলেরা কাঁদিছে সখী
শুধাইছে বনলতা         কত কথা        আকুল বচনে॥
এসো সখী, এসো হেথা,          একটি কহো গো কথা--
বলো, সখী, কার লাগি পাইয়াছ মনোব্যথা।
বলো, সখী, মন তোর  আছে ভোর      কাহার স্বপনে॥
আরো দেখুন
ওকি সখা, মুছ
Songs
        ওকি সখা, মুছ আঁখি।   আমার তরেও কাঁদিবে কি!
কে আমি বা!   আমি অভাগিনী--        আমি মরে তাহে দুখ কিবা॥
        পড়ে ছিনু চরণতলে-- দলে গেছ, দেখ নি চেয়ে।
        গেছ গেছ, ভালো ভালো-- তাহে দুখ কিবা॥
আরো দেখুন
আপনি আমার কোন্‌খানে
Songs
              আপনি আমার কোন্‌খানে
                   বেড়াই তারি সন্ধানে ॥
নানান রূপে নানা বেশে   ফেরে যেজন ছায়ার দেশে
তার পরিচয় কেঁদে হেসে শেষ হবে কি, কে জানে ॥
     আমার গানের গহন-মাঝে শুনেছিলেম যার ভাষা
              খুঁজে না পাই তার বাসা।
বেলা কখন যায় গো বয়ে,   আলো আসে মলিন হয়ে--
পথের বাঁশি যায় কী কয়ে বিকালবেলার মূলতানে।
আরো দেখুন