৬৩ (tarun prater arun akash)

তরুণ প্রাতের অরুণ আকাশ শিশির-ছলোছলো,

নদীর ধারের ঝাউগুলি ওই রৌদ্রে ঝলোমলো।

এমনি নিবিড় ক'রে       এরা     দাঁড়ায় হৃদয় ভ'রে--

তাই তো আমি জানি    বিপুল বিশ্বভুবনখানি

অকুল-মানস-সাগর-জলে কমল টলোমলো।

তাই তো আমি জানি-- আমি    বাণীর সাথে বাণী,

আমি গানের সাথে গান, আমি   প্রাণের সাথে প্রাণ,

আমি অন্ধকারের হৃদয়-ফাটা আলোক জ্বলোজ্বলো॥

রাগ: ভৈরবী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ৭ কার্তিক, ১৩২২

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৪ অক্টোবর, ১৯১৫

রচনাস্থান: শ্রীনগর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

দিন পরে যায়
Songs
দিন পরে যায় দিন,   বসি পথপাশে
গান পরে গাই গান   বসন্তবাতাসে॥
    ফুরাতে চায় না বেলা,   তাই সুর গেঁথে খেলা--
         রাগিণীর মরীচিকা   স্বপ্নের আভাসে॥
দিন পরে যায় দিন,   নাই তব দেখা।
গান পরে গাই গান,   রই বসে একা।
    সুর থেমে যায় পাছে   তাই নাহি আস কাছে--
    ভালোবাসা ব্যথা দেয়   যারে ভালোবাসে॥
আরো দেখুন
ছিন্ন শিকল পায়ে
Songs
              ছিন্ন শিকল পায়ে নিয়ে ওরে পাখি,
                   যা উড়ে যা উড়ে যা রে একাকী॥
          বাজবে তোর পায়ে সেই বন্ধ,   পাখাতে পাবি আনন্দ,
                   দিশাহারা মেঘ যে গেল ডাকি॥
নির্মল দুঃখ যে সেই   তো মুক্তি   নির্মল শূন্যের প্রেমে--
          আত্মবিড়ম্বনা দারুণ লজ্জা,   নিঃশেষে যাক সে থেমে।
                   দুরাশায় যে মরাবাঁচায়   এত দিন ছিলি তোর খাঁচায়,
                                  ধুলিতলে তারে যাবি রাখি॥
আরো দেখুন
আমার সত্য মিথ্যা
Songs
          আমার    সত্য মিথ্যা সকলই ভুলায়ে দাও,
                   আমায়    আনন্দে ভাসাও ॥
না চাহি তর্ক না চাহি যুক্তি,   না জানি বন্ধ না জানি মুক্তি,
তোমার          বিশ্বব্যাপিনী ইচ্ছা আমার অন্তরে জাগাও ॥
                      সকল বিশ্ব ডুবিয়া যাক শান্তিপাথারে,
                             সব সুখ দুখ থামিয়া যাক হৃদয়মাঝারে।
                       সকল বাক্য সকল শব্দ   সকল চেষ্টা হউক স্তব্ধ-
তোমার          চিত্তজয়িনী বাণী আমার অন্তরে শুনাও ॥
আরো দেখুন