৬৪ (jale doba chikan shyamal)

জলে-ডোবা চিকন শ্যামল        কচি ধানের পাশে পাশে

ভরা নদীর ধারে ধারে             হাঁসগুলি আজ সারে সারে

                দুলে দুলে ওই-যে ভাসে।

অমনি করেই বনের শিরে         মৃদু হাওয়ায় ধীরে ধীরে

দিক্‌রেখাটির তীরে তীরে        মেঘ ভেসে যায় নীল আকাশে।

অমনি করেই অলস মনে          একলা আমার তরীর কোণে

মনের কথা সারা সকাল যায় ভেসে আজ অকারণে।

অমনি করেই কেন জানি দূর মাধুরীর আভাস আনি

ভাসে কাহার ছায়াখানি  আমার বুকের দীর্ঘশ্বাসে॥

রাগ: অজ্ঞাত

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): ৩১ আষাঢ়, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৫ জুলাই, ১৯২২

রচনাস্থান: আত্রাই নদীবক্ষে

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

পথ ভুলেছিস সত্যি বটে
Songs
                 পথ ভুলেছিস সত্যি বটে? সিধে রাস্তা দেখতে চাস?
                 এমন জায়গায় পাঠিয়ে দেব, সুখে থাকবি বারো মাস।
              হাঃ হাঃ হাঃ, হাঃ হাঃ হাঃ!
                  কেমন হে ভাই!
                                      কেমন সে ঠাঁই?
          মন্দ নহে বড়ো,
                 এক দিন না এক দিন সবাই সেথায় হব জড়ো।
              হাঃ হাঃ হাঃ!
        আয় সাথে আয়, রাস্তা তোরে দেখিয়ে দিই গে তবে,
                 আর তা হলে রাস্তা ভুলে ঘুরতে নাহি হবে।
              হাঃ হাঃ হাঃ!
আরো দেখুন
ওহে দয়াময়, নিখিল-আশ্রম
Songs
ওহে দয়াময়, নিখিল-আশ্রয়  এ ধরা-পানে চাও—
পতিত যে জন করিছে রোদন, পতিতপাবন,
       তাহারে উঠাও।
মরণে যে জন করেছে বরণ  তাহারে বাঁচাও।।

কত দুখ শোক,কাঁদে কত লোক,নয়ন মুছাও।
ভাঙিয়া আলয় হেরে শূন্যময়। কোথায় আশ্রয়—
       তারে ঘরে ডেকে নাও।
প্রেমের তৃষায় হৃদয় শুকায়, দাও প্রেমসুধা দাও।।

হেরো কোথা যায়, কার পানে চায়। নয়নে আঁধার—
নাহি হেরে দিক, আকুল পথিক চাহে চারি ধার।
এ ঘোর গহনে অন্ধ সে নয়নে তোমার কিরণে
       আঁধার ঘুচাও।
সঙ্গহারা জনে রাখিয়া চরণে বাসনা পূরাও।।

কলঙ্কের রেখা প্রাণে দেয় দেখা প্রতিদিন হায়।
হৃদয় কঠিন হল দিন দিন, লজ্জা দূরে যায়।
দেহো গো বেদনা,করাও চেতনা! রেখো না,রেখো না—
       এ পাপ তাড়াও
সংসারের রণে পরাজিত জনে নববল দাও।।
আরো দেখুন
ওলো রেখে দে সখী, রেখে দে
Songs
ওলো রেখে দে, সখী, রেখে দে,
মিছে কথা ভালোবাসা।
সুখের বেদনা, সোহাগ যাতনা,
বুঝিতে পারি না ভাষা।
ফুলের বাঁধন, সাধের কাঁদন,
পরান সঁপিতে প্রাণের সাধন,
লহো লহো বলে পরে আরাধন
পরের চরণে আশা।
তিলেক দরশ পরশ মাগিয়া,
বরষ বরষ কাতরে জাগিয়া,
পরের মুখের হাসির লাগিয়া
অশ্রু-সাগরে ভাসা।
জীবনের সুখ খুঁজিবারে গিয়া
জীবনের সুখ নাশা।
আরো দেখুন