৬৫ (swapnaloker bideshini ke jeno)

স্বপনলোকের বিদেশিনীকে যেন এলে কে

        কোন্‌ ভুলে যাওয়া বসন্ত থেকে॥

যা-কিছু সব গেছ ফেলেখুঁজতে এলে হৃদয়ে,

পথ চিনেছ চেনা পুলের          চিহ্ন দেখে॥

        বুঝি মনে তোমার আছে আশা

        কার হৃদয়ব্যথায় মিলবে বাসা।

দেখতে এলে করুণ বীণা--       বাজে কিনা হৃদয়ে,

তারগুলি তার কাঁপে কিনা--    যায় কি সে ডেকে॥

রাগ: ইমন-পূরবী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): 1922

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ঘরেতে ভ্রমর এল
Songs
    ঘরেতে       ভ্রমর এল গুন্‌গুনিয়ে।
    আমারে      কার কথা সে যায় শুনিয়ে॥
আলোতে   কোন্‌ গগনে       মাধবী   জাগল বনে,
এল সেই     ফুল-জাগানোর খবর নিয়ে।
সারাদিন     সেই কথা সে যায় শুনিয়ে।
কেমনে   রহি ঘরে,       মন যে   কেমন করে,
কেমনে     কাটে যে দিন দিন গুনিয়ে।
কী মায়া   দেয় বুলায়ে,     দিল সব    কাজ ভুলায়ে,
বেলা যায় গানের সুরে জাল বুনিয়ে।
আমারে      কার কথা সে যায় শুনিয়ে॥
আরো দেখুন
চক্ষে আমার তৃষ্ণা
Songs
        চক্ষে আমার তৃষ্ণা, ওগো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে।
আমি    বৃষ্টিবিহীন বৈশাখী দিন, সন্তাপে প্রাণ যায় যে পুড়ে॥
ঝড় উঠেছে তপ্ত হাওয়ায়,            মনকে সুদূর শূন্যে ধাওয়ায়--
                অবগুণ্ঠন যায় যে উড়ে॥
                যে-ফুল কানন করত আলো
                কালো হয়ে সে শুকাল।
ঝরনারে কে দিল বাধা--            নিষ্ঠুর পাষাণে বাঁধা
                দুঃখের শিখরচূড়ে॥
আরো দেখুন
সুন্দর বহে আনন্দমন্দানিল
Songs
          সুন্দর বহে আনন্দমন্দানিল,
          সমুদিত প্রেমচন্দ্র, অন্তর পুলকাকুল ॥
কুঞ্জে কুঞ্জে জাগিছে বসন্ত পুণ্যগন্ধ,
শূন্যে বাজিছে রে অনাদি বীণাধ্বনি ॥
          অচল বিরাজ করে
শশীতারামণ্ডিত সুমহান সিংহাসনে ত্রিভুবনেশ্বর।
          পদতলে বিশ্বলোক রোমাঞ্চিত,
          জয় জয় গীত গাহে সুরনর ॥
আরো দেখুন