৬৬ (hriday amar oi bujhi)

                হৃদয় আমার ওই বুঝি তোর     ফাল্গুনী ঢেউ আসে--

                বেড়া ভাঙার মাতন নামে         উদ্দাম উল্লাসে॥

তোমার       মোহন এল সোহন বেশে,         কুয়াশাভার গেল ভেসে--

                এল তোমার সাধনধন    উদার আশ্বাসে॥

                অরণ্যে তোর সুর ছিল না,       বাতাস হিমে ভরা--

                জীর্ণ পাতায় কীর্ণ কানন,        পুষ্পবিহীন ধরা।

এবার         জাগ্‌ রে হতাশ, আয় রে ছুটে   অবসাদের বাঁধন টুটে--

বুঝি           এল তোমার পথে সাথি উতল উচ্ছ্বাসে॥

রাগ: বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): শ্রাবণ, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): 1922

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ওদের বাঁধন যতই
Songs
     ওদের   বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে,
              মোদের ততই বাঁধন টুটবে।
     ওদের   যতই আঁখি রক্ত হবে মোদের আঁখি ফুটবে,
              ততই মোদের আঁখি ফুটবে ॥
আজকে যে তোর কাজ করা চাই,   স্বপ্ন দেখার সময় তো নাই--
     এখন    ওরা যতই গর্জাবে, ভাই তন্দ্রা ততই ছুটবে,
              মোদের      তন্দ্রা ততই ছুটবে ॥
ওরা          ভাঙতে যতই চাবে জোরে   গড়বে ততই দ্বিগুণ করে,
তোরা       ভরসা না ছাড়িস কভু,   জেগে আছেন জগৎ-প্রভু--
ওরা          ধর্ম যতই দলবে ততই ধুলায় ধ্বজা লুটবে,
              ওদের        ধুলায় ধ্বজা লুটবে ॥
আরো দেখুন
এই আসা-যাওয়ার
Songs
          এই আসা-যাওয়ার খেয়ার কূলে আমার বাড়ি।
কেউ বা আসে এ পারে, কেউ   পারের ঘাটে দেয় রে পাড়ি ॥
          পথিকেরা বাঁশি ভ'রে   যে সুর আনে সঙ্গে ক'রে
তাই যে আমার দিবানিশি   সকল পরান লয় রে কাড়ি ॥
          কার কথা যে জানায় তারা জানি নে তা,
          হেথা হতে কী নিয়ে বা যায় রে সেথা।
সুরের সাথে মিশিয়ে বাণী     দুই পারের এই কানাকানি,
          তাই শুনে যে উদাস হিয়া চায় রে যেতে বাসা ছাড়ি ॥
আরো দেখুন
মালা হতে খসে-পড়া
Songs
মালা হতে খসে-পড়া ফুলের একটি দল
মাথায় আমার ধরতে দাও গো  ধরতে দাও।
ওই মাধুরী-সরোবরের নাই যে কোথাও তল--
হোথায় আমায় ডুবতে দাও গো, মরতে দাও॥
দাও গো মুছে আমার ভালে অপমানের লিখা,
নিভৃতে আজ বন্ধু, তোমার আপন হাতের টিকা
ললাটে মোর পরতে দাও গো  পরতে দাও॥
বহুক তোমার ঝড়ের হাওয়া আমার ফুলবনে,
শুকনো পাতা মলিন কুসুম ঝরতে দাও।
পথ জুড়ে যা পড়ে আছে আমার এ জীবনে
দাও গো তাদের সরতে দাও গো,  সরতে দাও।
তোমার মহাভান্ডারেতে আছে অনেক ধন,
কুড়িয়ে বেড়াই মুঠা ভ'রে, ভরে না তায় মন--
অন্তরেতে জীবন আমার ভরতে দাও॥
আরো দেখুন