৬৭ (ore bakul parul)

ওরে বকুল পারুল, ওরে শালপিয়ালের বন,

কোন্‌খানে আজ পাই              আমার মনের মতন ঠাঁই।

যেথায় আমার ফাগুন ভরে দেব দিয়ে আমার মন,

            দিয়ে    আমার সকল মন॥

            সারা গগনতলে তুমুল রঙের কোলাহলে

তোদের মাতামাতির নেই যে বিরাম কোথাও অনুক্ষণ,

            নেই একটি বিরল ক্ষণ

যেথায় আমার ফাগুন ভরে দেব দিয়ে আমার মন,

            দিয়ে আমার সকল মন॥

ওরে বকুল পারুল, ওরে শালপিয়ালের বন,

আকাশ নিবিড় করে তোরা দাঁড়াস নে ভিড় করে

আমি    চাই নে, চাই নে, চাই নে এমন গন্ধ রঙের

            বিপুল আয়োজন।        আমি চাই নে।

অকুল অবকাসে যেথায় স্বপ্নকমল ভাসে

এমন    দে আমারে একটি আমার গগন-জোড়া কোণ,

            আমার একটি অসীম কোণ

যেথায় আমার ফাগুন ভরে দেব দিয়ে আমার মন--

            দিয়ে    আমার সকল মন॥

রাগ: বাহার-কীর্তন

তাল: ষষ্ঠী

রচনাকাল (বঙ্গাব্দ): ২৪ চৈত্র, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): ৭ এপ্রিল, ১৯২৩

রচনাস্থান: কাথিয়াবাড় - পোরবন্দর

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ওর মানের এ বাঁধ টুটবে না কি
Songs
             ওর   মানের এ বাঁধ টুটবে না কি টুটবে না।
          ওর   মনের বেদন থাকবে মনে,   প্রাণের কথা ফুটবে না ?।
             কঠিন পাষাণ বুকে লয়ে   নাই রহিল অটল হয়ে
          প্রেমেতে ওই পাথর ক্ষ’য়ে চোখের জল কি ছুটবে না ?।
আরো দেখুন
ওরে গৃহবাসী খোল্
Songs
ওরে গৃহবাসী খোল্‌, দ্বার খোল্‌,   লাগল যে দোল।
          স্থলে জলে বনতলে লাগল যে দোল।
                   দ্বার খোল্‌, দ্বার খোল্‌॥
          রাঙা হাসি রাশি রাশি অশোক পলাশে,
          রাঙা নেশা মেঘে মেশা প্রভাত-আকাশে,
                   নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল।
                                      দ্বার খোল্‌, দ্বার খোল্‌॥
বেণুবন মর্মরে দখিন বাতাসে,
প্রজাপতি দোলে ঘাসে ঘাসে।
          মউমাছি ফিরে যাচি ফুলের দখিনা,
          পাখায় বাজায় তার ভিখারির বীণা,
                   মাধবীবিতানে বায়ু গন্ধে বিভোল।
                             দ্বার খোল্‌, দ্বার খোল্‌॥
আরো দেখুন
কোন ছলনা এ যে নিয়েছে আকার
Songs
     কোন্‌ ছলনা এ যে নিয়েছে আকার,
                        এর কাছে মানিবে কি হার।
                                      ধিক্‌ ধিক্‌ ধিক্‌।
              বীর তুমি বিশ্বজয়ী,
                   নারী এ যে মায়াময়ী,
                        পিঞ্জর রচিবে কি
                               এ মরীচিকার।
                                    ধিক্‌ ধিক্‌ ধিক্‌।
            লজ্জা, লজ্জা, হায় এ কী লজ্জা,
                 মিথ্যা রূপ মোর, মিথ্যা সজ্জা।
                      এ যে মিছে স্বপ্নের স্বর্গ,
                          এ যে শুধু ক্ষণিকের অর্ঘ্য,
                                 এই কি তোমার উপহার।
                                     ধিক্‌ ধিক্‌ ধিক্‌!
আরো দেখুন