৬১ (bujhi elo bujhi elo)

বুঝি এল, বুঝি এল ওরে প্রাণ।

এবার ধর্‌   এবার   ধর্‌ দেখি তোর গান॥

ঘাসে ঘাসে খবর ছোটে,           ধরা বুঝি শিউরে ওঠে--

দিগন্তে ওই স্তব্ধ আকাশ পেতে আছে কান॥

রাগ: ইমন

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1318

রচনাকাল (খৃষ্টাব্দ): 1911

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

হে বিদেশী, এসো এসো
Songs
হে বিদেশী, এসো এসো। হে আমার প্রিয়,
        এই কথা স্মরণে রাখিয়ো
তোমা-সাথে এক স্রোতে ভাসিলাম আমি
            হে হৃদয়স্বামী,
        জীবনে মরণে প্রভু।
আরো দেখুন
মোর মরণে
Songs
মোর    মরণে তোমার হবে জয়।
মোর    জীবনে তোমার পরিচয় ॥
মোর    দুঃখ যে রাঙা শতদল
আজ    ঘিরিল তোমার পদতল,
মোর    আনন্দ সে যে মণিহার   মুকুটে তোমার বাঁধা রয় ॥
মোর    ত্যাগে যে তোমার হবে জয়।
মোর    প্রেমে যে তোমার পরিচয়।
মোর    ধৈর্য তোমার রাজপথ
সে যে   লঙ্ঘিবে বনপর্বত,
মোর    বীর্য তোমার জয়রথ   তোমারি পতাকা শিরে বয় ॥      
আরো দেখুন
গুরুপদে মন করো অর্পণ
Songs
        গুরুপদে মন করো অর্পণ, ঢালো ধন তাঁর ঝুলিতে।
        লঘু হবে ভার, রবে নাকো আর ভবের দোলায় দুলিতে।
        হিসাবের খাতা নাড়ো ব’সে ব’সে,  মহাজনে নেয় সুদ ক’ষে ক’ষে –
        খাঁটি যেই জন সেই মহাজনে কেন থাকো হায় ভুলিতে ।
        দিন চলে যায় ট্যাঁকে টাকা হায় কেবলই খুলিতে তুলিতে।।
আরো দেখুন