২৫৩ (tomar giti jagalo smriti)

তোমার গীতি   জাগালো স্মৃতি   নয়ন ছলছলিয়া,

বাদলশেষে   করুণ হেসে   যেন চামেলি-কলিয়া ॥

     সজল ঘন মেঘের ছায়ে   মৃদু সুবাস দিল বিছায়ে,

     না-দেখা কোন্‌ পরশঘায়ে   পড়িছে টলটলিয়া ॥

তোমার বাণী-স্মরণখানি   আজি বাদলপবনে

নিশীথে বারিপতন-সম   ধ্বনিছে মম শ্রবণে।

     সে বাণী যেন গানেতে লেখা   দিতেছে আঁকি সুরের রেখা

     যে পথ দিয়ে তোমারি, প্রিয়ে,   চরণ গেল চলিয়া ॥

রাগ: মিয়াঁ মল্লার

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৩ আষাঢ়, ১৩৩৪

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৮ জুন, ১৯২৭

রচনাস্থান: কলকাতা

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

হায়, হায় রে, হায় পরবাসী
Songs
                   হায় হায় রে হায় পরবাসী,
                  হায় গৃহছাড়া উদাসী।
      অন্ধ অদৃষ্টের আহ্বানে
কোথা   অজানা অকূলে চলেছিস ভাসি।
            শুনিতে কি পাস দূর আকাশে
      কোন্‌ বাতাসে সর্বনাশার বাঁশি।
ওরে, নির্মম ব্যাধ যে গাঁথে
                  মরণের ফাঁসি।
      রঙিন মেঘের তলে
গোপন অশ্রুজলে
      বিধাতার দারুণ বিদ্রূপবজ্রে
            সঞ্চিত নীরব অট্টহাসি॥
আরো দেখুন
জয় জয় জয় হে জয় জ্যোতির্ময়
Songs
                জয় জয় জয় হে জয় জ্যোতির্ময়–
                মোহকলুষঘন কর’ ক্ষয়, কর’ ক্ষয়।।
                   অগ্নিপরশ তব কর’ কর’ দান,
                   কর’ নির্মল মম তনুমন প্রাণ–
                বন্ধনশৃঙ্খল নাহি সয়, নাহি সয় ।।
                গূঢ় বিঘ্ন যত কর’ উৎপাটিত ।
                অমৃতদ্বার তব কর’ উদ্‌ঘাটিত ।
                   যাচি যাত্রিদল, হে কর্ণধার,
                   সুপ্তিসাগর কর’ কর’ পার–
                স্বপ্নের সঞ্চয় হোক লয়, হোক লয়।।
আরো দেখুন
না বুঝে কারে
Songs
না বুঝে কারে তুমি ভাসালে আঁখিজলে।
ওগো,    কে আছে চাহিয়া শূন্য পথপানে--
কাহার জীবনে নাহি সুখ,    কাহার পরান জ্বলে॥
পড় নি কাহার নয়নের ভাষা,
বোঝ নি কাহার মরমের আশা,
দেখ নি ফিরে--
কার    ব্যাকুল প্রাণের সাধ এসেছ দ'লে॥
আরো দেখুন