৩৮৪ (na bujhe kare tumi)

না বুঝে কারে তুমি ভাসালে আঁখিজলে।

ওগো,    কে আছে চাহিয়া শূন্য পথপানে--

কাহার জীবনে নাহি সুখ,    কাহার পরান জ্বলে॥

পড় নি কাহার নয়নের ভাষা,

বোঝ নি কাহার মরমের আশা,

দেখ নি ফিরে--

কার    ব্যাকুল প্রাণের সাধ এসেছ দ'লে॥

রাগ: ইমন-ভূপালী

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫

রচনাকাল (খৃষ্টাব্দ): 1888

রচনাস্থান: কলকাতা, দার্জিলিং

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

এস এস বসন্ত ধরাতলে
Songs
এস এস বসন্ত ধরাতলে।
আনো কুহুতান, প্রেমগান,
আনো গন্ধমদভরে অলস সমীরণ;
আনো নবযৌবন-হিল্লোল, নব প্রাণ,
প্রফুল্ল নবীন বাসনা ধরাতলে।
এস থরথর-কম্পিত, মর্মর-মুখরিত,
নব-পল্লব-পুলকিত
ফুল-আকুল-মালতী-বল্লি বিতানে,
সুখছায়ে মধুবায়ে, এস এস।
এস অরুণ-চরণ-কমল-বরন তরুণ উষার কোলে।
এস জ্যোৎস্না-বিবশ নিশীথে,
কল-কল্লোল তটিনী-তীরে,
সুখসুপ্ত সরসী-নীরে, এস এস।
এস যৌবন-কাতর হৃদয়ে,
এস মিলন-সুখালস নয়নে,
এস মধুর শরম মাঝারে,
দাও বাহুতে বাহু বাঁধি,
নবীন কুসুম পাশে রচি দাও নবীন মিলন-বাঁধন।
আরো দেখুন
কিছু বলব ব'লে
Songs
কিছু বলব ব'লে এসেছিলেম,
রইনু চেয়ে না ব'লে॥
     দেখিলাম খোলা বাতায়নে   মালা গাঁথো আপন-মনে,
     গাও গুন্‌-গুন্‌ গুঞ্জরিয়া   যূথীকুঁড়ি নিয়ে কোলে॥
সারা আকাশ তোমার দিকে
চেয়ে ছিল অনিমিখে।
     মেঘ-ছেঁড়া আলো এসে   পড়েছিল কালো কেশে,
     বাদল-মেঘে মৃদুল হাওয়ায়   অলক দোলে॥
আরো দেখুন
তুমি কোন্ কাননের
Songs
তুমি   কোন্‌ কাননের ফুল,   কোন্‌ গগনের তারা।
তোমায় কোথায় দেখেছি   যেন   কোন্‌ স্বপনের পারা ॥
কবে তুমি গেয়েছিলে,   আঁখির পানে চেয়েছিলে
                        ভুলে গিয়েছি।
শুধু   মনের মধ্যে জেগে আছে   ওই নয়নের তারা ॥
তুমি   কথা কোয়ো না,   তুমি   চেয়ে চলে যাও।
এই   চাঁদের আলোতে   তুমি   হেসে গ'লে যাও।
       আমি  ঘুমের ঘোরে চাঁদের পানে   চেয়ে থাকি মধুর প্রাণে,
            তোমার   আঁখির মতন দুটি তারা   ঢালুক কিরণধারা ॥
আরো দেখুন