৩৬৩ (tumi kon kananer)

তুমি   কোন্‌ কাননের ফুল,   কোন্‌ গগনের তারা।

তোমায় কোথায় দেখেছি   যেন   কোন্‌ স্বপনের পারা ॥

কবে তুমি গেয়েছিলে,   আঁখির পানে চেয়েছিলে

                        ভুলে গিয়েছি।

শুধু   মনের মধ্যে জেগে আছে   ওই নয়নের তারা ॥

তুমি   কথা কোয়ো না,   তুমি   চেয়ে চলে যাও।

এই   চাঁদের আলোতে   তুমি   হেসে গ'লে যাও।

       আমি  ঘুমের ঘোরে চাঁদের পানে   চেয়ে থাকি মধুর প্রাণে,

            তোমার   আঁখির মতন দুটি তারা   ঢালুক কিরণধারা ॥

রাগ: মিশ্র পিলু-বারোয়াঁ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1293

রচনাকাল (খৃষ্টাব্দ): 1886

স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ও নিঠুর
Songs
          ও নিঠুর,        আরো কি বাণ তোমার তূণে আছে?
                   তুমি    মর্মে আমায় মারবে হিয়ার কাছে ॥
আমি   পালিয়ে থাকি, মুদি আঁখি,   আঁচল দিয়ে মুখ যে ঢাকি গো--
                             কোথাও কিছু আঘাত লাগে পাছে ॥
                   আমি    মারকে তোমার ভয় করেছি ব'লে
                             তাই তো এমন হৃদয় ওঠে জ্বলে।
যে দিন সে ভয় ঘুচে যাবে   সে দিন তোমার বাণ ফুরাবে গো--
                             মরণকে প্রাণ বরণ করে বাঁচে ॥
আরো দেখুন
স্বর্ণবর্ণে সমুজ্জ্বল নব চম্পাদলে
Songs
                    স্বর্ণবর্ণে সমুজ্জ্বল নব চম্পাদলে
                    বন্দিব শ্রীমুনীন্দ্রের পাদপদ্মতলে।
                    পুণ্যগন্ধে পূর্ণ বায়ু হল সুগন্ধিত,
                    পুষ্পমাল্যে করি তাঁর চরণ বন্দিত॥
আরো দেখুন
পুষ্প দিয়ে মার
Songs
পুষ্প দিয়ে মার যারে চিনল না সে মরণকে।
বাণ খেয়ে যে পড়ে সে যে ধরে তোমার চরণকে॥
    সবার নীচে ধুলার 'পরে    ফেলো যারে মৃত্যু-শরে
    সে যে তোমার কোলে পড়ে, ভয় কী বা তার পড়নকে?।
        আরামে যার আঘাত ঢাকা, কলঙ্ক যার সুগন্ধ,
        নয়ন মেলে দেখল না সে রুদ্র মুখের আনন্দ।
            মজল না সে চোখের জলে,    পৌঁছল না চরণতলে,
            তিলে তিলে পলে পলে ম'ল যেজন পালঙ্কে॥
আরো দেখুন