৫০ (eso eso bosonto)

এস এস বসন্ত ধরাতলে।

আনো কুহুতান, প্রেমগান,

আনো গন্ধমদভরে অলস সমীরণ;

আনো নবযৌবন-হিল্লোল, নব প্রাণ,

প্রফুল্ল নবীন বাসনা ধরাতলে।

এস থরথর-কম্পিত, মর্মর-মুখরিত,

নব-পল্লব-পুলকিত

ফুল-আকুল-মালতী-বল্লি বিতানে,

সুখছায়ে মধুবায়ে, এস এস।

এস অরুণ-চরণ-কমল-বরন তরুণ উষার কোলে।

এস জ্যোৎস্না-বিবশ নিশীথে,

কল-কল্লোল তটিনী-তীরে,

সুখসুপ্ত সরসী-নীরে, এস এস।

এস যৌবন-কাতর হৃদয়ে,

এস মিলন-সুখালস নয়নে,

এস মধুর শরম মাঝারে,

দাও বাহুতে বাহু বাঁধি,

নবীন কুসুম পাশে রচি দাও নবীন মিলন-বাঁধন।

রাগ: বসন্ত-পঞ্চম-ভৈরব-কীর্তন

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫

রচনাকাল (খৃষ্টাব্দ): 1888

রচনাস্থান: কলকাতা, দার্জিলিং

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আগ্রহ মোর অধীর অতি
Songs
         আগ্রহ মোর অধীর অতি--
                      কোথা সে রমণী বীর্যবতী।
                          কোষবিমুক্ত কৃপাণলতা--
                               দারুণ সে, সুন্দর সে
                                    উদ্যত বজ্রের রুদ্ররসে,
                   নহে সে ভোগীর লোচনলোভা,
                          ক্ষত্রিয়বাহুর ভীষণ শোভা॥
আরো দেখুন
পৌষ তোদের ডাক
Songs
পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে,   আ য় আ য় আয়।
ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে,   মরি   হায়   হায়   হায়॥
          হাওয়ার নেশায় উঠল মেতে   দিগ্‌বধূরা ধানের ক্ষেতে--
রোদের সোনা ছড়িয়ে পড়ে মাটির আঁচলে,   মরি   হা য়   হা য়   হায়॥
          মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হল।
          ঘরেতে আজ কে রবে গো,   খোলো   খোলো দুয়ার খোলো।
          আলোর হাসি উঠল জেগে   ধানের শিষে শিশির লেগে--
ধরার খুশি ধরে না গো, ওই-যে উথলে,   মরি     হা য়   হা য়   হায়॥
আরো দেখুন
এমন দিনে তারে
Songs
     এমন দিনে তারে বলা যায়
     এমন ঘনঘোর বরিষায়।
     এমন দিনে মন খোলা যায়--
এমন মেঘস্বরে       বাদল-ঝরোঝরে
     তপনহীন ঘন তমসায়॥
     সে কথা শুনিবে না কেহ আর,
     নিভৃত নির্জন চারি ধার।
দুজনে মুখোমুখি         গভীর দুখে দুখি,
     আকাশে জল ঝরে অনিবার--
     জগতে কেহ যেন নাহি আর॥
     সমাজ সংসার মিছে সব,
     মিছে এ জীবনের কলরব।
কেবল আঁখি দিয়ে   আঁখির সুধা পিয়ে
     হৃদয় দিয়ে হৃদি অনুভব--
     আঁধারে মিশে গেছে আর সব॥
     তাহাতে এ জগতে ক্ষতি কার
     নামাতে পারি যদি মনোভার।
শ্রাবণবরিষনে         একদা গৃহকোণে
     দু কথা বলি যদি কাছে তার
     তাহাতে আসে যাবে কিবা কার॥
     ব্যাকুল বেগে আজি বহে যায়,
     বিজুলি থেকে থেকে চমকায়।
যে কথা এ জীবনে   রহিয়া গেল মনে
     সে কথা আজি যেন বলা যায়--
     এমন ঘনঘোর বরিষায়॥
আরো দেখুন