৩৫ (hay hay re hay parabasi)

                   হায় হায় রে হায় পরবাসী,

                  হায় গৃহছাড়া উদাসী।

      অন্ধ অদৃষ্টের আহ্বানে

কোথা   অজানা অকূলে চলেছিস ভাসি।

            শুনিতে কি পাস দূর আকাশে

      কোন্‌ বাতাসে সর্বনাশার বাঁশি।

ওরে, নির্মম ব্যাধ যে গাঁথে

                  মরণের ফাঁসি।

      রঙিন মেঘের তলে

গোপন অশ্রুজলে

      বিধাতার দারুণ বিদ্রূপবজ্রে

            সঞ্চিত নীরব অট্টহাসি॥

রাগ: পিলু-ভীমপলশ্রী

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩৪৩

রচনাকাল (খৃষ্টাব্দ): 1936

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: সুশীলকুমার ভঞ্জচৌধুরী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

রাজপুরীতে বাজায় বাঁশি
Songs
      রাজপুরীতে বাজায় বাঁশি বেলাশেষের তান।
      পথে চলি, শুধায় পথিক 'কী নিলি তোর দান' ॥
দেখাব যে সবার কাছে   এমন আমার কী-বা আছে,
      সঙ্গে আমার আছে শুধু এই কখানি গান ॥
      ঘরে আমার রাখতে যে হয় বহু লোকের মন--
      অনেক বাঁশি, অনেক কাঁসি, অনেক আয়োজন।
বঁধুর কাছে আসার বেলায়   গানটি শুধু নিলেম গলায়,
      তারি গলার মাল্য ক'রে করব মূল্যবান ॥        
আরো দেখুন
এখনো কেন সময় নাহি হল
Songs
          এখনো কেন সময় নাহি হল
               নাম-না-জানা অতিথি—
          আঘাত হানিলে না দুয়ারে,
               কহিলে না ‘দ্বার খোলো’।
             হাজার লোকের মাঝে
             রয়েছি একেলা যে,
          এসো আমার হঠাৎ-আলো—
               পরান চমকি তোলো।
          আঁধার-বাধা আমার ঘরে,
          জানি না কাঁদি কাহার তরে।
             চরণসেবার সাধনা আনো,
             সকল দেবার বেদনা আনো,
          নবীন প্রানের জাগরমন্ত্র
               কানে কানে বোলো।।
আরো দেখুন
হে বিরহী, হায়, চঞ্চল হিয়া তব
Songs
          হে বিরহী, হায়, চঞ্চল হিয়া তব--
        নীরবে জাগ একাকী শূন্য মন্দিরে,
কোন্‌ সে নিরুদ্দেশ-লাগি আছ জাগিয়া।
        স্বপনরূপিণী অলোকসুন্দরী
                অলক্ষ্য অলকাপুরী-নিবাসিনী,
তাহার মুরতি রচিলে বেদনায় হৃদয়মাঝারে॥
আরো দেখুন