১ (ekhano keno somoy nahi halo)

          এখনো কেন সময় নাহি হল

               নাম-না-জানা অতিথি—

          আঘাত হানিলে না দুয়ারে,

               কহিলে না ‘দ্বার খোলো’।

             হাজার লোকের মাঝে

             রয়েছি একেলা যে,

          এসো আমার হঠাৎ-আলো—

               পরান চমকি তোলো।

          আঁধার-বাধা আমার ঘরে,

          জানি না কাঁদি কাহার তরে।

             চরণসেবার সাধনা আনো,

             সকল দেবার বেদনা আনো,

          নবীন প্রানের জাগরমন্ত্র

               কানে কানে বোলো।।

রাগ: ভৈরবী

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩৪৩

রচনাকাল (খৃষ্টাব্দ): 1936

স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আমার গোধূলিলগন
Songs
আমার গোধূলিলগন এল বুঝি কাছে গোধূলিলগন রে।
                   বিবাহের রঙে রাঙা হয়ে আসে সোনার গগন রে।
শেষ ক'রে দিল পাখি গান গাওয়া,   নদীর উপরে পড়ে এল হাওয়া;
          ও পারের তীর, ভাঙা মন্দির আঁধারে মগন রে।
                   আসিছে মধুর ঝিল্লিনূপুরে গোধূলিলগন রে ॥
আমার   দিন কেটে গেছে কখনো খেলায়, কখনো কত কী কাজে।
                   এখন কী শুনি পুরবীর সুরে কোন্‌ দূরে বাঁশি বাজে।
বুঝি দেরি নাই, আসে বুঝি আসে, আলোকের আভা লেগেছে আকাশে--
          বেলাশেষে মোরে কে সাজাবে, ওরে, নবমিলনের সাজে!
                   সারা হল কাজ, মিছে কেন আজ ডাক মোরে আর কাজে ॥
আমি   জানি যে আমার হয়ে গেছে গণা গোধূলিলগন রে।
                             ধূসর আলোকে মুদিবে নয়ন অস্তগগন রে।
তখন এ ঘরে কে খুলিবে দ্বার,   কে লইবে টানি বাহুটি আমার,
          আমায় কে জানে কী মন্ত্রে গানে করিবে মগন রে--
                   সব গান সেরে আসিবে যখন গোধূলিলগন রে ॥
আরো দেখুন
জীবনে আমার যত
Songs
          জীবনে আমার যত আনন্দ পেয়েছি দিবস-রাত
          সবার মাঝারে আজিকে তোমারে স্মরিব জীবননাথ ॥
যে দিন তোমার জগত নিরখি   হরষে পরান উঠেছে পুলকি
          সে দিন আমার নয়নে হয়েছে তোমার নয়নপাত ॥
          বারে বারে তুমি আপনার হাতে স্বাদে সৌরভে গানে
          বাহির হইতে পরশ করেছ অন্তরমাঝখানে।
পিতা মাতা ভ্রাতা সব পরিবার,  মিত্র আমার, পুত্র আমার,
                   সকলের সাথে প্রবেশি হৃদয়ে
                             তুমি আছ মোর সাথ ॥
আরো দেখুন
গগনে গগনে আপনার মনে
Songs
          গগনে গগনে আপনার মনে কী খেলা তব।
          তুমি কত বেশে নিমেষে নিমেষে নিতুই নব॥
জটার গভীরে লুকালে রবিরে,   ছায়াপটে আঁকো এ কোন্‌ ছবি রে।
          মেঘমল্লারে কী বল আমারে কেমন কব॥
          বৈশাখী ঝড়ে সে দিনের সেই অট্টহাসি
          গুরুগুরু সুরে কোন্‌ দূরে দূরে যায় সে ভাসি।
সে সোনার আলো শ্যামলে মিশালো-- শ্বেত উত্তরী আজ কেন কালো।
          লুকালে ছায়ায় মেঘের মায়ায় কী বৈভব॥
আরো দেখুন