২৫৪ (juge juge bujhi amay)

              যুগে যুগে বুঝি আমায় চেয়েছিল সে।

          সেই যেন মোর পথের ধারে রয়েছে বসে॥

আজ কেন মোর পড়ে মনে      কখন্‌ তারে চোখের কোণে

              দেখেছিলেম অফুট প্রদোষে--

          সেই যেন মোর পথের ধারে রয়েছে বসে॥

আজ ওই   চাঁদের বরণ হবে আলোর সঙ্গীতে,

          রাতের মুখের আঁধারখানি খুলবে ইঙ্গিতে।

     শুক্লরাতে সেই আলোকে   দেখা হবে এক পলকে,

              সব আবরণ যাবে যে খসে।

          সেই যেন মোর পথের ধারে রয়েছে বসে॥

রাগ: পরজ

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): 1923

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

প্রভু, আজি তোমার
Songs
প্রভু,       আজি তোমার দক্ষিণ হাত রেখো না ঢাকি।
    এসেছি তোমারে, হে নাথ, পরাতে রাখী॥
যদি বাঁধি তোমার হাতে      পড়ব বাঁধা সবার সাথে,
    যেখানে যে  আছে কেহই রবে না বাকি॥
    আজি যেন ভেদ নাহি রয় আপনা পরে,
    তোমায় যেন এক দেখি হে বাহিরে ঘরে।
তোমা-সাথে যে বিচ্ছেদে     ঘুরে বেড়াই কেঁদে কেঁদে
    ক্ষণেক-তরে ঘুচাতে তাই তোমারে ডাকি॥
আরো দেখুন
যাক ছিঁড়ে, যাক ছিঁড়ে যাক
Songs
যাক ছিঁড়ে,যাক ছিঁড়ে যাক মিথ্যার জাল।
দুঃখের প্রাসাদে এলে আজি মুক্তির কাল।
এই ভালো ওগো,এই ভালো—বিচ্ছেদবহ্নিশিখার আলো।
নিষ্ঠুর সত্য করুক করুক বরদান—ঘুচে যাক ছলনার অন্তরাল।
যাও প্রিয়,যাও তুমি যাও জয়রথে। বাধা দিব না পথে।
বিদায় নেবার আগে মন তব স্বপ্ন হতে যেন জাগে—
নির্মল হোক হোক সব জঞ্জাল॥
আরো দেখুন
শুভদিনে এসেছে দোঁহে
Songs
শুভদিনে এসেছে দোঁহে চরণে তোমার,
শিখাও প্রেমের শিক্ষা, কোথা যাবে আর॥
যে প্রেম সুখেতে কভু   মলিন না হয়, প্রভু,
যে প্রেম দুঃখেতে ধরে উজ্জ্বল আকার॥
যে প্রেম সমান ভাবে রবে চিরদিন,
নিমেষে নিমেষে যাহা হইবে নবীন।
যে প্রেমের শুভ্র হাসি    প্রভাতকিরণরাশি,
যে প্রেমের অশ্রুজল শিশির উষার॥
যে প্রেমের পথ গেছে অমৃতসদনে
সে প্রেম দেখায়ে দাও পথিক-দুজনে।
যদি কভু শ্রান্ত হয়     কোলে নিয়ো দয়াময়--
যদি কভু পথ ভোলে দেখায়ো আবার॥
আরো দেখুন