২৫৫ (bane jadi phutla kusum)

বনে যদি ফুটল কুসুম   নেই কেন সেই পাখি।

কোন্‌ সুদূরের আকাশ হতে   আনব তারে ডাকি॥

হাওয়ায় হাওয়ায় মাতন জাগে,   পাতায় পাতায় নাচন লাগে গো--

          এমন মধুর গানের বেলায়   সেই শুধু রয় বাকি॥

উদাস-করা হৃদয়-হরা   না জানি কোন্‌ ডাকে

সাগর-পারের বনের ধারে   কে ভুলালো তাকে।

আমার হেথায় ফাগুন বৃথায়   বারে বারে ডাকে যে তায় গো--

          এমন রাতের ব্যাকুল ব্যথায়   কেন সে দেয় ফাঁকি॥

রাগ: কীর্তন

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1332

রচনাকাল (খৃষ্টাব্দ): 1926

রচনাস্থান: আগরতলা

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

যদি হল যাবার
Songs
              যদি হল যাবার ক্ষণ
          তবে   যাও দিয়ে যাও শেষের পরশন॥
বারে বারে যেথায় আপন গানে    স্বপন ভাসাই দূরের পানে
     মাঝে মাঝে দেখে যেয়ো শূন্য বাতায়ন--
          সে মোর   শূন্য বাতায়ন॥
              বনের প্রান্তে ওই মালতীলতা
          করুণ গন্ধে কয় কী গোপন কথা।
ওরই ডালে আজ শ্রাবণের পাখি    স্মরণখানি আনবে না কি,
     আজ-শ্রাবণের সজল ছায়ায় বিরহ মিলন--
          আমাদের    বিরহ মিলন॥
আরো দেখুন
আজি আঁখি জুড়ালো
Songs
আজি আঁখি জুড়াল হেরিয়ে,
মনোমোহন মিলনমাধুরী যুগল মুরতি।
ফুলগন্ধে আকুল করে, বাজে বাঁশরি উদাস স্বরে,
নিকুঞ্জ প্লাবিত চন্দ্রকরে;
তারি মাঝে মনোমোহন মিলনমাধুরী যুগল মুরতি।
আনো আনো ফুলমালা, দাও দোঁহে বাঁধিয়ে।
হৃদয়ে পশিবে ফুলপাশ, অক্ষয় হবে প্রেমবন্ধন।
চিরদিন হেরিব হে
মনোমোহন মিলনমাধুরী যুগল মুরতি।
আরো দেখুন
নহ মাতা, নহ কন্যা, নহ বধু
Songs
      নহ মাতা, নহ কন্যা, নহ বধূ, সুন্দরী রূপসী   হে নন্দনবাসিনী উর্বশী।
         গোষ্ঠে যবে নামে সন্ধ্যা শ্রান্ত দেহে স্বর্ণাঞ্চল টানি
           তুমি কোনো গৃহপ্রান্তে নাহি জ্বালো সন্ধ্যাদীপখানি।
              দ্বিধায় জড়িত পদে কম্প্রবক্ষে নম্রনেত্রপাতে
         স্মিতহাস্যে নাহি চল   লজ্জিত বাসরশয্যাতে   অর্ধরাতে।
              উষার উদয়-সম অনবগুণ্ঠিতা  তুমি অকুণ্ঠিতা।।
                সুরসভাতলে যবে নৃত্য করো পুলকে উল্লসি
                        হে বিলোল হিল্লোল উর্বশী,
                ছন্দে নাচি উঠে   সিন্ধুমাঝে তরঙ্গের দল,
                শস্যশীর্ষে শিহরিয়া কাঁপি উঠে ধরার অঞ্চল,
                তোমার মদির গন্ধ অন্ধ বায়ু বহে চারি ভিতে,
            মধুমত্ত ভৃঙ্গ-সম মুগ্ধ কবি ফিরে লুব্ধ চিতে   উদ্দাম গীতে।
                নূপুর গুঞ্জরি চলো আকুল-অঞ্চলা   বিদ্যুতচঞ্চলা।।
আরো দেখুন