১৩৮ (mama joubananikunje gahe pakhi)

মম যৌবননিকুঞ্জে গাহে পাখি--

     সখি, জাগ' জাগ'

     মেলি    রাগ-অলস আঁখি--

অনু     রাগ-অলস আঁখি    সখি, জাগ' জাগ'॥

     আজি    চঞ্চল এ নিশীথে

     জাগ'    ফাগুনগুণগীতে

     অয়ি    প্রথমপ্রণয়ভীতে,

     মম    নন্দন-অটবীতে

পিক    মূহু মূহু উঠে ডাকি-- সখি, জাগ' জাগ'॥

     জাগ' নবীন গৌরবে,

     নব    বকুলসৌরভে,

     মৃদু    মলয়াবীজনে

     জাগ'   নিভৃত নির্জনে।

     আজি    আকুল ফুলসাজে

     জাগ'    মৃদুকম্পিত লাজে,

     মম হৃদয়শয়নমাঝে,

     শুন    মধুর মুরলী বাজে

মমঅন্তরে থাকি থাকি-- সখি, জাগ' জাগ'॥

রাগ: কাফি

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1304

রচনাকাল (খৃষ্টাব্দ): 1897

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

মাধব, না কহ আদরবাণী
Songs
মাধব, না কহ আদরবাণী,
না কর প্রেমক নাম।
জানয়ি মুঝকো অবলা সরলা
ছলনা না কর শ্যাম।
কপট, কাহ তুঁহু ঝূট বোলসি,
পীরিত করসি তু মোয়?
ভালে ভালে হম অলপে চিহ্ননু,
না পতিয়াব রে তোয়।
ছিদল তরীসম কপট প্রেম'পর
ডারনু যব মনপ্রাণ,
ডুবনু ডুবনু রে ঘোর সায়রে
অব কুত নাহিক ত্রাণ।
মাধব, কঠোর বাত হমারা
মনে লাগল কি তোর?
মাধব, কাহ তু মলিন করলি মুখ,
ক্ষমহ গো কুবচন মোর!
নিদয় বাত অব কবহুঁ ন বোলব,
তুঁহু মম প্রাণক প্রাণ।
অতিশয় নির্মম ব্যথিনু হিয়া তব
ছোড়য়ি কুবচনবাণ
মিটল মান অব -- ভানু হাসতহি
হেরই পীরিতলীলা।
কভু অভিমানিনী, আদরিণী কভু
পীরিতিসাগর বালা।
আরো দেখুন
আহা তোমার সঙ্গে
Songs
আহা    তোমার সঙ্গে প্রাণের খেলা, প্রিয় আমার, ওগো প্রিয়--
বড়ো    উতলা আজ পরান আমার, খেলাতে হার মানবে কি ও॥
কেবল  তুমিই কি গো এমনি ভাবে   রাঙিয়ে মোরে পালিয়ে যাবে।
তুমি    সাধ করে, নাথ, ধরা দিয়ে আমারও রঙ বক্ষে নিয়ো--
এই      হৃৎকমলের রাঙা রেণু রাঙাবে ওই উত্তরীয়॥
আরো দেখুন
এক ডোরে বাঁধা আছি
Songs
                  এক ডোরে বাঁধা আছি মোরা সকলে।
                     না মানি বারণ,না মানি শাসন,না মানি কাহারে।
                      কে বা রাজা, কার রাজ্য, মোরা কী জানি?
                      প্রতি জনেই রাজা মোরা, বনই রাজধানী!
                      রাজা প্রজা,উঁচু নিচু, কিছু না গনি!
                      ত্রিভুবন মাঝে আমরা সকলে কাহারে না করি ভয়,
                      মাথার উপরে রয়েছেন কালী, সমুখে রয়েছে জয়!
আরো দেখুন