১৬ (madhab na kaho adorbani)

মাধব, না কহ আদরবাণী,

না কর প্রেমক নাম।

জানয়ি মুঝকো অবলা সরলা

ছলনা না কর শ্যাম।

কপট, কাহ তুঁহু ঝূট বোলসি,

পীরিত করসি তু মোয়?

ভালে ভালে হম অলপে চিহ্ননু,

না পতিয়াব রে তোয়।

ছিদল তরীসম কপট প্রেম'পর

ডারনু যব মনপ্রাণ,

ডুবনু ডুবনু রে ঘোর সায়রে

অব কুত নাহিক ত্রাণ।

মাধব, কঠোর বাত হমারা

মনে লাগল কি তোর?

মাধব, কাহ তু মলিন করলি মুখ,

ক্ষমহ গো কুবচন মোর!

নিদয় বাত অব কবহুঁ ন বোলব,

তুঁহু মম প্রাণক প্রাণ।

অতিশয় নির্মম ব্যথিনু হিয়া তব

ছোড়য়ি কুবচনবাণ

মিটল মান অব -- ভানু হাসতহি

হেরই পীরিতলীলা।

কভু অভিমানিনী, আদরিণী কভু

পীরিতিসাগর বালা।

রাগ: বাহার

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1286

রচনাকাল (খৃষ্টাব্দ): 1879

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

হে সখা, মম হৃদয়ে
Songs
              হে সখা, মম হৃদয়ে রহো।
     সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহো ॥
     নাথ, তুমি এসো ধীরে   সুখ-দুখ-হাসি-নয়ননীরে,
              লহো আমার জীবন ঘিরে--
     সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহো ॥
আরো দেখুন
আয় আয় আয়
Songs
আয় আয়    আয় আমাদের অঙ্গনে   অতিথি বালক তরুদল--
     মানবের স্নেহসঙ্গ নে,   চল্‌ আমাদের ঘরে চল্‌॥
              শ্যাম বঙ্কিম ভঙ্গিতে   চঞ্চল কলসঙ্গীতে
              দ্বারে নিয়ে আয় শাখায় শাখায়   প্রাণ-আনন্দ-কোলাহল॥
     তোদের নবীন পল্লবে   নাচুক আলোক সবিতার,
     দে পবনে বনবল্লভে   মর্মরগীত-উপহার।
              আজি শ্রাবণের বর্ষণে   আশীর্বাদের স্পর্শ নে,
              পড়ুক মাথায়   পাতায় পাতায়   অমরাবতীর ধারাজল॥
আরো দেখুন
দেখায়ে দে কোথা আছে
Songs
        দেখায়ে দে কোথা আছে একটু বিরল।
এই ম্রিয়মাণ মুখে                    তোমাদের এত সুখে
        বলো দেখি কোন্‌ প্রাণে ঢালিব গরল।
        কিনা করিয়াছি তব বাড়াতে আমোদ--
        কত কষ্টে করেছিনু অশ্রুবারি রোধ।
কিন্তু পারি নে যে সখা--          যাতনা থাকে না ঢাকা,
        মর্ম হতে উচ্ছ্বসিয়া উঠে অশ্রুজল।
ব্যথায় পাইয়া ব্যথা                 যদি গো শুধাতে কথা
        অনেক নিভিত তবু এ হৃদি-অনল।
কেবল উপেক্ষা সহি               বলো গো কেমনে রহি।
        কেমনে বাহিরে মুখে হাসিব কেবল॥
আরো দেখুন