৩০১ (helaphela sara bela)

হেলাফেলা সারা বেলা   একি খেলা আপন-সনে।

এই বাতাসে ফুলের বাসে   মুখখানি কার পড়ে মনে॥

     আঁখির কাছে বেড়ায় ভাসি   কে জানে গো কাহার হাসি,

     দুটি ফোঁটা নয়নসলিল   রেখে যায় এই নয়নকোণে॥

কোন্‌ ছায়াতে কোন্‌ উদাসী   দূরে বাজায় অলস বাঁশি,

মনে হয় কার মনের বেদন   কেঁদে বেড়ায় বাঁশির গানে।

     সারা দিন গাঁথি গান   কারে চাহে, গাহে প্রাণ--

     তরুতলে ছায়ার মতন বসে আছি ফুলবনে॥

রাগ: ভৈরবী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1293

রচনাকাল (খৃষ্টাব্দ): 1886

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

তোমার দেখা পাব বলে
Songs
তোমার দেখা পাব ব'লে এসেছি-যে সখা!
শুন প্রিয়তম হে, কোথা আছ লুকাইয়ে--
তব গোপন বিজন গৃহে লয়ে যাও ॥
দেহো গো সরায়ে তপন তারকা,
আবরণ সব দূর করো হে,   মোচন করো তিমির--
জগত-আড়ালে থেকো না বিরলে,
লুকায়ো না আপনারি মহিমা-মাঝে--
তোমার গৃহের দ্বার খুলে দাও ॥
আরো দেখুন
চলে যাবি এই
Songs
চলে যাবি এই যদি তোর মনে থাকে
            ডাকব না, ফিরে ডাকব না--
ডাকি নে তো সকালবেলার শুকতারাকে।
    হঠাৎ ঘুমের মাঝখানে কি
        বাজবে মনে স্বপন দেখি
            'হয়তো ফেলে এলেম কাকে'--
আপনি চলে আসবি তখন আপন ডাকে॥
আরো দেখুন
তুমি ধন্য ধন্য হে
Songs
তুমি ধন্য ধন্য হে, ধন্য তব প্রেম,
          ধন্য তোমার জগতরচনা ॥
একি অমৃতরসে চন্দ্র বিকাশিলে,
          এ সমীরণ পুরিলে প্রাণহিল্লোলে ॥
একি প্রেমে তুমি ফুল ফুটাইলে,
          কুসুমবন ছাইলে শ্যাম পল্লবে ॥
একি গভীর বাণী শিখালে সাগরে,
          কী মধুগীতি তুলিলে নদীকল্লোলে!
একি ঢালিছ সুধা, মানবহৃদয়ে,
          তাই হৃদয় গাইছে প্রেম-উল্লাসে ॥
আরো দেখুন