৩০০ (ogo ke jay)

          ওগো    কে যায় বাঁশরি বাজায়ে  আমার  ঘরে কেহ নাই যে

          তারে   মনে পড়ে যারে চাই যে॥

তার           আকুল পরান, বিরহের গান,   বাঁশি বুঝি গেল জানায়ে।

আমি      আমার কথা তারে জানাব কী করে,   প্রাণ কাঁদে মোর তাই যে॥

          কুসুমের মালা গাঁথা হল না,   ধূলিতে প'ড়ে শুকায় রে।

          নিশি হয় ভোর, রজনীর চাঁদ   মলিন মুখ লুকায় রে।

              সারা বিভাবরী কার পূজা করি   যৌবনডালা সাজায়ে--

              বাঁশিস্বরে হায় প্রাণ নিয়ে যায়,   আমি কেন থাকি হায় রে॥

রাগ: রামকেলী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1293

রচনাকাল (খৃষ্টাব্দ): 1886

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ওর মানের এ বাঁধ টুটবে না কি
Songs
             ওর   মানের এ বাঁধ টুটবে না কি টুটবে না।
          ওর   মনের বেদন থাকবে মনে,   প্রাণের কথা ফুটবে না ?।
             কঠিন পাষাণ বুকে লয়ে   নাই রহিল অটল হয়ে
          প্রেমেতে ওই পাথর ক্ষ’য়ে চোখের জল কি ছুটবে না ?।
আরো দেখুন
এরে ক্ষমা কোরো সখা
Songs
             এরে ক্ষমা কোরো সখা,
             এ যে এল তব আঁখি ভুলাতে,
                  শুধু ক্ষণকালতরে মোহ-দোলায় দুলাতে,
                                 আঁখি ভুলাতে।
             মায়াপুরী হতে এল নাবি,
             নিয়ে এল স্বপ্নের চাবি,
                  তব কঠিন হৃদয়-দুয়ার খুলাতে,
                                 আঁখি ভুলাতে॥
আরো দেখুন
আমার বনে বনে
Songs
আমার   বনে বনে ধরল মুকুল,
              বহে   মনে মনে দক্ষিণহাওয়া।
     মৌমাছিদের ডানায় ডানায়
              যেন   উড়ে মোর উৎসুক চাওয়া ॥
     গোপন স্বপনকুসুমে কে   এমন   সুগভীর রঙ দিল এঁকে--
নব   কিশলয়শিহরনে   ভাবনা আমার হল ছাওয়া ॥
                        ফাল্গুনপূর্ণিমাতে
                   এই দিশাহারা রাতে
নিদ্রাবিহীন গানে   কোন্‌   নিরুদ্দেশের পানে
     উদ্‌বেল গন্ধের জোয়ারতরঙ্গে   হবে মোর তরণী বাওয়া ॥
আরো দেখুন