৩০২ (ogo eta prem asha)

ওগো    এত প্রেম-আশা, প্রাণের তিয়াষা   কেমনে আছে সে পাশরি।

তবে    সেথা কি হাসে না চাঁদিনী যামিনী,   সেথা কি বাজে না বাঁশরি॥

     সখী,    হেথা সমীরণ লুটে ফুলবন,   সেথা কি পবন বহে না।

     সে যে   তার কথা মোরে কহে অনুক্ষণ,   মোর কথা তারে কহে না!

যদি     আমারে আজি সে ভুলিবে সজনী,    আমারে ভুলালে কেন সে।

ওগো    এ চিরজীবন করিব রোদন,   এই ছিল তার মানসে!

     যবে        কুসুমশয়নে নয়নে  নয়নে   কেটেছিল সুখরাতি রে,

     তবে   কে জানিত তার বিরহ আমার   হবে জীবনের সাথি রে।

যদি     মনে নাহি রাখে, সুখে যদি থাকে,   তোরা একবার দেখে আয়--

এই      নয়নের তৃষা, পরানের আশা,   চরণের তলে রেখে আয়।

     আর    নিয়ে যা রাধার বিরহের ভার,   কত আর ঢেকে রাখি বল্‌।

     আর    পারিস যদি তো আনিস হরিয়ে   এক-ফোঁটা তার আঁখিজল।

না না,       এত প্রেম, সখী, ভুলিতে যে পারে   তারে আর কেহ সেধো না।

আমি    কথা নাহি কব, দুখ লয়ে রব,   মনে মনে স'ব বেদনা।

     ওগো    মিছে মিছে, সখী, মিছে এই প্রেম,   মিছে পরানের বাসনা।

     ওগো    সুখদিন হায় যবে চলে যায়   আর ফিরে আর আসে না ॥

রাগ: ঝিঁঝিট-কীর্তন

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1293

রচনাকাল (খৃষ্টাব্দ): 1886

স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আমার মুখের কথা
Songs
আমার মুখের কথা তোমার    নাম দিয়ে দাও ধুয়ে,
আমার নীরবতায় তোমার    নামটি রাখো থুয়ে।
রক্তধারার ছন্দে আমার    দেহবীণার তার
বাজাক আনন্দে তোমার    নামেরই ঝঙ্কার।
ঘুমের 'পরে জেগে থাকুক   নামের তারা তব,
জাগরণের ভালে আঁকুক    অরুণলেখা নব।
সব আকাঙক্ষা আশায় তোমার    নামটি জ্বলুক শিখা,
সকল ভালোবাসায় তোমার    নামটি রহুক লিখা।
সকল কাজের শেষে তোমার    নামটি উঠুক ফ'লে,
রাখব কেঁদে হেসে তোমার    নামটি বুকে কোলে।
জীবনপদ্মে সঙ্গোপনে    রবে নামের মধু,
তোমায় দিব মরণ-ক্ষণে    তোমারি নাম বঁধু ॥
আরো দেখুন
বাহির হলেম আমি আপন
Songs
                   বাহির হলেম আমি আপন ভিতর হতে,
                 নীল আকাশে পাড়ি দেব খ্যাপা হাওয়ার স্রোতে।।
             আমের মুকুল ফুটে ফুটে যখন পড়ে ঝ’রে ঝ’রে
                     মাটির আঁচল ভ’রে ভ’রে–
             ঝরাই আমার মনের কথা ভরা ফাগুন-চোতে।।
                 কোথা তুই     প্রাণের দোসর বেড়াস ঘুরি ঘুরি–
                      বনবীথির আলোছায়ায় করিস লুকোচুরি।
             আমার   একলা বাঁশি পাগলামি তার পাঠায় দিগন্তরে
                          তোমার গানের তরে–
             কবে   বসন্তেরে জাগিয়ে দেব আমাতে আর তোতে।।
আরো দেখুন
প্রাণ চায় চক্ষু
Songs
প্রাণ চায় চক্ষু না চায়,   মরি   একি তোর দুস্তরলজ্জা।
সুন্দর এসে ফিরে যায়,   তবে   কার লাগি মিথ্যা এ সজ্জা॥
মুখে নাহি নিঃসরে ভাষ,   দহে   অন্তরে নির্বাক বহ্নি।
ওষ্ঠে কী নিষ্ঠুর হাস,   তব   মর্মে যে ক্রন্দন তন্বী!
মাল্য যে দংশিছে হায়,   তব   শয্যা যে কণ্টকশয্যা
মিলনসমুদ্রবেলায়   চির-   বিচ্ছেদজর্জর মজ্জা॥
আরো দেখুন